শনিবার ১২ তুঘলক লেনের বাংলো খালি করবেন রাহুল

মানহানি মামলায় সুরাত আদালত রাহুলের আবেদনে সাড়া দেয়নি। ফলে এখনও সাংসদপদ ফিরে পাননি কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের ফলে মানহানি মামলায় সাজার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন রাহুল গান্ধি। সেই আর্জিতে সুরাতের আদালত সাড়া দেয়নি। ফলে এখনও সাংসদপদ ফিরে পাননি কংগ্রেস নেতা। সেই আবহে আগামী শনিবার সকালে দিল্লিতে রাহুল গান্ধি সরকারি বাংলো খালি করে দেবেন বলে জানা গিয়েছে। শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

নয়াদিল্লির ১২ তুঘলক লেনে রাহুল গান্ধিকে বাংলো খালি করতে বলে গত ২৭ মার্চ নোটিস দিয়েছিল লোকসভার সচিবালয়। আগামী ২৩ এপ্রিলের মধ্যে তুঘলক রোডের বাংলো খালি করে দেওয়ার জন্য বলা হয়েছিল সেই নোটিসে। লোকসভার সচিবালয়ের তরফে দেওয়া সেই নোটিসের প্রেক্ষিতে পাল্টা চিঠি দিয়ে কেরলের ওয়ানাডের প্রাক্তন সাংসদ জানিয়ে দেন, তিনি অবশ্যই বাংলো খালি করে দেবন। চিঠিতে রাহুল লেখেন, ‘চারটি মেয়াদে লোকসভার নির্বাচিত সদস্য হিসাবে, জনগণের আদেশ আমি এখানে ভালো সময় কাটিয়েছি। আমি ঋণী।’ তিনি আরও লিখেছেন আমার অধিকারের প্রতি কোনও পক্ষপাত ছাড়া আমি অবশ্যই আপনার চিঠিতে থাকা কথাগুলি মেনে চলব।

উল্লেখ্য সাংসদ হিসেব ৮ নম্বর ক্যাটাগরির বাংলো পেতেন রাহুল গান্ধী। যে বাংলোতে মোট ১২টি বেডরুম রয়েছে। ২০০৪ থেকে টানা তুঘলক রোডের ওই বাংলোতেই থাকছেন কংগ্রেস নেতা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড থেকে জিতেছিলেন তিনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে প্রচারে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এর পর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী।

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে