কাকু প্রয়াত, শ্রাদ্ধ করলেন মুসলিম ভাইপো

মৃতের স্ত্রী মমতা দেবী বলেন, পেটে না ধরলেও মুজিবর তাঁর সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তের সম্পর্কই সব নয়, তা আবারও প্রমাণ হলো। প্রমাণ হলো সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম (HUMANISM)। মৃত্যু হয়েছে কাকু সমরেন্দ্র চট্টোপাধ্যায়ের। তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন পুত্রসম ভাইপো মুজিবর শেখ।

কাকু সমরেন্দ্র ছিলেন পিতৃতুল্য। তাই তাঁর মৃত্যুর পরে যাবতীয় নিয়ম পালন করলেন ভাইপো। পূর্বস্থলীর চুপি কালীতলা এলাকার বাসিন্দা ছিলেন সমরেশ। চাকরি করতেন স্বাস্থ্য দফতরে। দীর্ঘ রোগভোগের পরে গত ১৩ এপ্রিল প্রয়াত হন তিনি। তাঁর শেষকৃত্যে শাস্ত্র মেনে ক্ষৌরকাজ করেন তাঁর দু’ই ছেলে অমিতাভ ও অরুনাভ। পরিবার সূত্রে খবর, সমরেন্দ্র বাবুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন মুজিবর। তিনি পেশায় চাষি।

মুজিবর নিজেও এদিন ক্ষৌরকাজ করেন। মৃতের দু’ই ছেলের সঙ্গে শ্রাদ্ধে অংশ নেন মুজিবরও। তিনি বলেন, কাকুর সঙ্গে দীর্ঘ ৩৫ বছর থেকেছেন তিনি। কাকুর ছেলেরা তাঁর বন্ধু। তাই কাকুর আত্মার শান্তি কামনায় আজ ঈদের নামাজ পড়ে আসার পরে শ্রাদ্ধ করছেন।

মৃতের স্ত্রী মমতা দেবী বলেন, পেটে না ধরলেও মুজিবর তাঁর সন্তান। রবিবারের ঘটনা আবারও প্রমাণ করল এই বাংলা মৌলবাদের নয়, সংস্কৃতির পীঠস্থান।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন