তাঁদের প্রেম নিয়ে জোর চর্চা, কটাক্ষের মাঝেই প্রবীরের পাশে থাকার আশ্বাস গীতশ্রীর

কারণ প্রবীর বিবাহিত, তবে ডিভোর্সি। তাই গীতশ্রীর সঙ্গে প্রবীরের নতুন সম্পর্ক অনেকেই খারাপ চোখে দেখছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে বাংলা ধারাবাহিক মহলে চলছে দারুণ দারুণ ব্যাপার স্যাপার। নায়ক-নায়িকাদের অনস্ক্রীন কেমিস্ট্রির পাশাপাশি ভক্তদের নজর এড়িয়ে যায়না তাঁদের বাস্তবের রসায়নও। সিরিয়ালে অভিনয় করতে করতে কখন যে, কার প্রেমে পড়ে যাচ্ছেন তারকারা তা বোঝা দায়! বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখে গীতশ্রী রায়। বর্তমানে তাঁর প্রেম কাহিনী ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা! কারণটা অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল। যেখানে ঘোরাফেরা করছে, ফুটবলার প্রবীর দাসের সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যেটি মোটেও ভালো চোখে দেখছেন না অনেকেই।

কারণ প্রবীর বিবাহিত, তবে ডিভোর্সি। তাই গীতশ্রীর সঙ্গে প্রবীরের নতুন সম্পর্ক অনেকেই খারাপ চোখে দেখছেন। যা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চলছে একাধিক ট্রোলিং। কিন্তু তাতে ডোন্ট কেয়ার গীতশ্রীর, সমালোচক দের বুড়ো আঙুল দেখিয়ে প্রতি মুহূর্তে প্রেমিকের পাশে থাকার বার্তা দিচ্ছেন নায়িকা। সম্প্রতি অভিনেত্রী আবারও প্রবীরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর সেই ছবি তুলে দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু সৃজলা গুহ। ক্যাপশনে লিখেছেন, ‘হাসিখুশি থাকা হৃদয়ের জন্য ভীষণ ভালো।

কিন্তু সেটার প্রয়োজন নেই কারণ ওর হৃদয় এমনিতেই বড়। এভাবেই চলো জীবন কাটানো যাক। একসঙ্গে হেসে খেলে তোমার সঙ্গে জীবন কাটাতে চাই কারণ তুমিই হচ্ছো সেই মানুষ যে আমায় হাসায়। কখনও কখনও বিরক্ত করো। একটু অগোছালো ফ্রেমটা। তবে আমাদের ভালোবাসা নয়।’ ছবিতে দেখা গিয়েছে, একটি জানলার সামনে সোফায় বসে তাঁরা দুজনে একসঙ্গে সুন্দর সময় সময় অতিবাহিত করছেন। দুজনের পরনে টিশার্ট এবং শর্টস। এর আগে দীর্ঘ প্রেমের পর ২০১৬ সালে তনুশ্রী দাসকে বিয়ে করেন প্রবীর। কিন্তু কিছুদিনের মধ্যেই ফুটবলারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। এফআইআর দায়ের করেন। বিষয়টা আদালত পর্যন্ত গড়াতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এখন তাঁর জীবনে রয়েছেন, গীতশ্রী। প্রসঙ্গত প্রবীর এখন বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন। আর গীতশ্রীকে এখন দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে। সেখানে তিনি পৃথ্বীরাজ ওরফে মানিকের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’