ঈদের আনন্দে বিষ মদ পান, প্রাণ গেল তিনজনের

রবিবার ভোর রাতে বিষমদ পান করেছিলেন ৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুশির ঈদে মেতে ছিল সবাই। ইসলাম ধর্মে মদ্যপান ‘হারাম’। তবু মদে বুঁদ হয়েছিলেন বেশ কয়েকজন। তবে সেই পানীয় ছিল ‘বিষ মদ’। আর তাতেই মৃত্যু (DEATH) হলো ৩ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন।

সোমবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩ জনের। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের ১ জনের বয়স ৫০ বছরের নিচে এবং বাকি ২ জনের বয়স ৩০ বছরের নিচে। মৃতদের নাম শাহিন, রতন এবং সিফাত উল্লাহ। প্রসঙ্গত, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারার বাসিন্দা শাহিন (৪৭)। ভেড়ামারা উপজেলার বাসিন্দা সিফাত (২৭) ও মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের বাসিন্দা রতন (২১)।

এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বিষ মদ পান করে অসুস্থ ৫ জন। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন এই প্রসঙ্গে বলেন, রবিবার ভোর রাতে বিষমদ পান করেছিলেন ৮ জন। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে সোমবার ভোর রাতে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে খবর, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।   

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড