এসেছিলেন শ্বশুরবাড়িতে, মৃত্যু হলো ভারতীয় নাগরিকের

মৃতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নাগরিক মনিরুল মোল্লা (৩৫)। রংপুরের গঙ্গাচড়ায় তাঁর শ্বশুরবাড়ি। সেখানেই বেড়াতে এসেছিলেন তিনি। তবে শনিবার মৃত্যু (DEATH) হলো তাঁর। উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামের ঘটনা।

মৃতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। ঢাকার একটি কাপড় দোকানে চাকরি করতেন তিনি। প্রায় ১ বছর আগে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল বোল্লারপাড় গ্রামের বাসিন্দা মোকারমা খাতুনের।  গত ২০২১ সালে তাঁরা বিয়ে করেছিলেন। এরপরে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন মনিরুল। গতমাসে তিনি স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য রংপুরে এসেছিলেন। পরিবার সূত্রে খবর, গত শনিবার বুকে ব্যথা অনুভব করেন মনিরুল। তাঁকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি দুলাল হোসেন বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি