আইপিএলে অপমানিত হওয়া ওয়ার্নারই হলেন বিশ্বকাপের সেরা

কথায় আছে, বুদ্ধিমানরা মুখে নয়, কাজে জবাব দেন। সেটা যেকোনও ক্ষেত্রেই হোক না কেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের আইপিএলে ভীষণভাবে অপমানিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথমত, দলের পরপর ব্যর্থতার জন্য তাঁর অধিনায়কত্ব কেড়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে একের পর এক ম্যাচে এই অজি ওপেনারকে মূল একাদশে না রাখা। যার ফলে মরশুম শেষ রীতিমতো লজ্জায় পড়ে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন ওয়ার্নার।

কথায় আছে, বুদ্ধিমানরা মুখে নয়, কাজে জবাব দেন। সেটা যেকোনও ক্ষেত্রেই হোক না কেন। ওয়ার্নারও হয়তো সেই রাস্তাটাকেই বেছে নিয়েছিলেন। আর সবশেষে সফলও হলেন তিনি। এবারের টি-২০ বিশ্বকাপে নিজের দেশের হয়ে এককথায় অনবদ্য ব্যাটিং করলেন এই অজি ক্রিকেটার। গোটা টুর্নামেন্ট মিলিয়ে তাঁর ব্যাট থেকে এল ২৮৯ রান। যেটা ওয়ার্নারকে করে তুলল সিরিজের সেরা।

ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নেওয়ার পর অজি ওপেনার জানান, ‘ফর্ম মাঝে খারাপ হলেও নিজেকে সর্বদা চাঙ্গা রেখেছিলাম। ২০১০ সালে ইংল্যান্ডের কাছে ফাইনালে হারটা আমার খুব ভালো করে মনে ছিল। তাই এবার কিছু করার জন্য বদ্ধপরিকর হয়েছিলাম। বিশ্বকাপের মঞ্চে এই পুরস্কার পেয়ে সত্যি আমি ভীষণ খুশি। সবাইকে অনেক-অনেক ধন্যবাদ।’ ফাইনাল ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন