তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নামল ঢাকায়

দুপুর ২টোর পর কালো মেঘে ঢেকে যেতে থাকে আকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র তাপ প্রবাহের জেরে বিপর্যস্ত হয়ে উঠেছিল জনজীবন। অবশেষে স্বস্তির বৃষ্টি (Rain) নামল ঢাকায় (Dhaka)। বৃহস্পতিবার বিকেল থেকে স্বস্তির বৃষ্টি ঝরতে শুরু করে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা-সহ বিভিন্ন অঞ্চলে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গরমে নাকাল হয়েছে ঢাকাবাসী। দুপুর ২টোর পর কালো মেঘে ঢেকে যেতে থাকে আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে। সঙ্গে ঝোড়ো হাওয়া। শুরু হয় বজ্রপাতও। এদিন বাংলাদেশের আবহাওয়া দফতর পূর্বাভাসে আগেই বৃষ্টির কথা জানিয়েছিল রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে। সেই পূর্বাভাসকে সত্যি করে বৃষ্টি নামায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানুষ। বাংলাদেশের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আগামী তিনদিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।’

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এপ্রিল মাসে দ্বিতীয় দফার তাপপ্রবাহ চলছে। এর আগে গত ১৪ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়, যা ১৮ এপ্রিল থেকে কমতে শুরু করে। গত নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চলতি বছরে। বাংলাদেশের ঈশ্বদীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ১৭ এপ্রিল। এর আগে ২০১৪ সালের মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে