কয়লা সঙ্কটে ফের পাঁচদিন ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

কয়লার অভাবে গত ২৩ এপ্রিল থেকে উ‍ৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপাল: বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে। ডলারের অভাবে বিদেশ থেকে আমদানি করা যাচ্ছে না কয়লা। আর তার জেরেই গত পাঁচদিন ধরে রামপাল বিদ্যু‍ৎ কেন্দ্রে উ‍ৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। ফের উ‍ৎপাদন শুরু হতে আতরও এক সপ্তাহ লাগতে পারে শুক্রবার রাতে বিদ্যু‍ৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ারুল আজম ইঙ্গিত দিয়েছেন। গরমের মুখে বিদ্যু‍ৎ উ‍ৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিংয়ের সম্ভাবনা বাড়ছে।

দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার লাগাতার নিম্নমুখী হওয়ার ফলে ডলার সঙ্কটের কারণে বিদেশ থেকে কয়লা আমদানি ব্যহত হচ্ছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লার অভাবে রামপাল বিদ্যু‍ৎকেন্দ্রটিতে উ‍ৎপাদন বন্ধ হয়ে যায়। এক মাসের মাথায় কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার পরে ফের শুরু হয় উ‍ৎপাদন। কিন্তু গত ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে পড়ে উ‍ৎপাদন। তিনদিন বাদে ১৮ এপ্রিল আবারও শুরু হয় বিদ্যু‍ৎ উ‍ৎপাদন।

গত ২৩ এপ্রিল থেকে কয়লার অভাবে ফের রামপাল বিদ্যু‍ৎকেন্দ্রে উ‍ৎপাদন স্তব্ধ হয়ে পড়ে। গত পাঁচ দিন ধরে উ‍ৎপাদন বন্ধ রয়েছে। পরিস্থিতি সহজে স্বাভাবিক হচ্ছে না বলে মেনে নিয়েছেন বিদ্যু‍ৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ারুল আজম। উল্লেখ্য, দেশে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানায় বাগেরহাটের রামপালের বিদ্যু‍ৎকেন্দ্রটি গড়ে তোলা হয়। গত বছরের ৬ সেপ্টেম্বর থেকে বিদ্যু‍ৎকেন্দ্রের প্রথম ইউনিটটি উ‍ৎপাদন শুরু করে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা