লাইভ কনসার্টের মাঝেই পুলিশী হানা, মঞ্চে উঠে এ আর রহমানের গান থামালেন পুণে পুলিশ

আশ্চর্যের কিছু নেই যে পুনে শাস্ত্রীয় সঙ্গীতের বাড়ি! আমরা শীঘ্রই আবার আপনাদের কাছে গান গাইতে ফিরে আসব

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই একটি অ্যাওয়ার্ড শোয়ে ভরা মঞ্চের মধ্যে স্ত্রীকে হিন্দি বাদ দিয়ে তামিল বলতে বলায় বিতর্কের মুখে পড়েছিলেন অস্কারজয়ী গায়ক ও সুরকার আর রহমান। যাঁর আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। তাঁর সৃষ্টি একাধিক আইকনিক গান সংগীত জগতের অনন্য সম্পদ। আশ্চর্যজনক গানের জন্যেই এ আর রহমান সুপরিচিত। সম্প্রতি বারংবার খবরের শিরোনামে আসছেন সুরকার। এবার তাঁকে নিয়ে এলো বিরাট খবর। রবিবার মহারাষ্ট্রের পুণেতে A R Rahman-এর একটি লাইভ মিউজিক কনসার্ট চলাকালীন আচমকাই পুলিশ কনসার্টে প্রবেশ করে মিউজিক কনসার্টটি বন্ধ করে দেয়, এবং মঞ্চে উঠে গায়ককে গান গাইতে বাধা দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল পুনের রাজা বাহাদুর মিল এলাকায় একটি লাইভ মিউজিক কনসার্টে পারফর্ম করছিলেন এ আর রহমান।

এ আর রহমান আসায় স্বাভাবিকভাবেই এই সংগীতানুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ আর রহমান তাঁর মায়াবী কণ্ঠে উপস্থিত দর্শকদের বিনোদিত করছিলেন, ঠিক তখনই রাজ্য পুলিশের একটি টিম এসে এ আর রহমানের লাইভ মিউজিক কনসার্টটি মাঝপথে বন্ধ করে দেয়। কারণ হিসেবে জানা গিয়েছে, আসলে এ আর রহমানের এই সংগীতানুষ্ঠানটি র সময়-সীমা রাত ১০ টা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। আর রাত ১০ টার পর এই অনুষ্ঠানের জন্যে প্রশাসন থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এ কারণে পুলিশ হস্তক্ষেপ করেন এবং কনসার্টটি বন্ধ করে দেন। পুনে পুলিশের এক আধিকারিক একটি বিবৃতিতে বলেছেন, অনুষ্ঠানে এ আর রহমান শেষ গানটি গাইছিলেন এবং গাইতে গাইতে তিনি নিজেও বুঝতে পারেননি কখন রাত ১০টা বেজে গিয়েছে। তাই আমাদের পুলিশ অফিসাররা যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বন্ধ করে দেন অনুষ্ঠান। তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী সময়সীমা জানালে গায়ক গান গাওয়া বন্ধ করে দেন। খবরে বলা হয়েছে, এ আর রহমান যখন তাঁর হিট ট্র্যাক ছাইয়্যা ছাইয়্যা গাইছিলেন তখন তাঁকে থামানো হয়।  

সোমবার, সংবাদ সংস্থা এএনআই টুইটে জানিয়েছে, পুনে পুলিশ সঙ্গীতশিল্পী এ আর রহমানকে গত রাতে তাঁর কনসার্টের সময় গান গাওয়া থামিয়ে দেয়। সোমবার এ আর রহমান পুনে কনসার্টের ছবি টুইট করে লিখেছেন, “পুনে! গত রাতে সমস্ত ভালবাসা এবং উচ্ছ্বাসের জন্য আপনাদের ধন্যবাদ! দারুণ রোলার কোস্টার কনসার্ট ছিল! আশ্চর্যের কিছু নেই যে পুনে শাস্ত্রীয় সঙ্গীতের বাড়ি! আমরা শীঘ্রই আবার আপনাদের কাছে গান গাইতে ফিরে আসব!” এ আর রহমানের সর্বশেষ কাজের মধ্যে রয়েছে মণি রত্নমের পনিয়িন সেলভান: পার্ট 2। তিনি চলচ্চিত্রটির সঙ্গীত রচনা করেছিলেন। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’