চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের মরসুমে ক্রমশই চড়ছে সোনার দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিয়ের মরসুমে ক্রমশই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। আজ বৃহস্পতিবার ২৪ ক্যারেটের সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৫৪০ টাকা। আর ২২ ক্যারেটের গয়না সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম ৭৭ হাজার টাকা পেরিয়ে গিয়েছে। শেয়ারবাজারে অস্থিরতার কারণেই সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। আর তার ফলেই হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বৈশাখ মাস মানেই বিয়ের মরসুম। আর বিয়ের মরসুমে সোনা ও রুপোর গয়নার চাহিদা বেড়েই চলে। কিন্তু মেয়েকে সোনায় সাজাতে গিয়ে মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের কপালে চিন্তার ভাঁজ ক্রমশই প্রকট হচ্ছে। চলতি বছরের শুরু থেকেই হলুদ ধাতুর দাম লাগাতার বেড়ে চলেছে। ২০২৩ সালে এখনও পর্যন্ত সোনার দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। চার মাসে সোনার দাম ১২ শতাংশ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের নজর পড়েছে হলুদ ধাতুর ওপরে।

বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৪০ টাকা বেড়ে হয়েছে ৬২ হাজার ১৮০ টাকা। প্রতি গ্রামের দাম ৬ হাজার ২১৮ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৫০ টাকা। ফলে গয়নার সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৫ হাজার ৭০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৫৭ হাজার টাকা। বিয়ের মরসুমে সোনার দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ