EPL-2022-23: ওয়েস্টহ্যাম ম্যাচেই গোলের রেকর্ড হালান্ডের, পেলেন গার্ড অফ অনারও

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি যেমন দৌঁড়চ্ছে, ঠিক তেমনই সমান তালে দৌঁড়চ্ছেন তাঁদেরই স্ট্রাইকার আর্লিং হালান্ড। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচে ম্যান সিটি জয় পায় ৩-১ গোলে। সেই ম্যাচে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন নরওয়ের এই স্ট্রাইকারটি। এই গোলের সঙ্গে সঙ্গেই চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের নামে ৩৫তম গোলটি করে ফেলে রেকর্ড গড়লেন হালান্ড। এটিই এক মরশুমে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

উল্লেখ্য, হালান্ডের আগে ৩৪ গোলের মালিক যৌথভাবে ছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের দখলে। কেননা তাঁরা দুজনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৫ মরশুম পর্যন্ত। সেই সময় মোট ২২টি দল ছিল ইপিএল-এ। ফলে এই দুই প্লেয়ারই মোট ৪২টি করে ম্যাচ খেলেছিলেন। এবার তাঁদের সেই রেকর্ড পিছনে ফেলে  ম্যাঞ্চেস্টার সিটির ৩৩তম ম্যাচে নতুন নজির গড়লেন আর্লিং হালান্ড।

আরও জানতে পড়ুন: আইপিএল-এ শূন্যের রেকর্ড গড়লেন হিটম্যান

এই নজির গড়ার পরেই হালান্ডা যখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুর্দিওয়ালা সহ দলের অন্যান্য খেলোয়াড়রা। তাঁরা সকলে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে সম্মান জানান তাঁদের প্রিয় হালান্ডকে।

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যান সিটির কোচ গুর্দিওয়ালা বলেন, হালান্ড এই মুহূর্তে যা খেলছে, এই সম্মানটা ওঁর প্রাপ্য ছিল। আমাদের ধারণা ছিল হালান্ড চলতি ই-পি-এল-এ যেভাবে খেলছে, তাতে ৩৪ গোলের রেকর্ড এই মরশুমেই ভেঙে যাবে। এবং সেটা যে হালান্ডই ভাঙতে চলেছে তা আমরা বুঝতেই পেরেছিলাম।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?