‘খতরন কে খিলাড়ি’-তে শীজানের অংশগ্রহণ, চ্যানেলকে আইনি নোটিশ তুনিশার মায়ের

এই শোয়ে শীজানকে সুযোগ দিয়ে ভুল বার্তা পাঠানো হচ্ছে। মানুষ সেলিব্রিটিদের দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু শীজান সেখানে অংশগ্রহণ করলে ভুল বার্তা পৌঁছবে মানুষের মনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুতে এখনও শোকসন্তপ্ত গোটা দেশ। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে মাস দুয়েক আগেই তুনিশা মৃত্যুর মুল অভিযুক্ত আলিবাবর নায়ক শীজান খান জামিন পেয়েছেন। যিনি তুনিশার মা ভানিতা শর্মার অভিযোগের ভিত্তিতে তুনিশাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন। তুনিশার মৃত্যু দেখতে দেখতে ছয়মাস কেটে গিয়েছে। আলিবাবা থেকেও বাদ পড়েছেন শীজান। সম্প্রতি খবরে এসেছে, দেশের অন্যতম জনপ্রিয় এবং ভয়ঙ্কর শো ‘খতরন কি খিলাড়ি’-তে ১৩ প্রতিযোগীদের মধ্যে একজন হতে চলেছেন। যেটি হোস্ট করেন ফিল্ম পরিচালক রোহিত শেট্টি।

তবে শীজানের এই শোয়ে অংশগ্রহণ সকলের কাছেই বড় বিস্ময়। সূত্রের খবর, ইতিমধ্যেই ভাসাই কোর্ট তাঁকে বিদেশে ভ্রমণের অনুমতি দিয়েছে। এই মরসুমের শুটিং শুরু হবে দক্ষিণ আফ্রিকায়। অতীতে, মুনওয়ার ফারুকিরও এই শোয়ে অংশগ্রহণের কথা থাকলেও তিনি বিদেশে ভ্রমণ করতে পারেনি আইনি জটিলতার কারণে। শীজানের আইনজীবীর কথায়, অভিনেতার পরিবার কৃতজ্ঞ, শীজান আবার তাঁর পেশায় ফিরতে পারছেন সেই কারণে। কিন্তু এখন, তুনিশা শর্মার মা ভানিতা অভিনেতাকে শোয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্যে টেলিভিশন চ্যানেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই প্রসঙ্গে তুনিশার শর্মা জানিয়েছেন, চ্যানেলটি ভুল কাজ করছে। আইপিসির ৩০৬ ধারা অনুযায়ী শীজানের বিরুদ্ধে চার্জ করা হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে ৫২৪ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছে।

তিনি বলেন, এই শোয়ে শীজানকে সুযোগ দিয়ে ভুল বার্তা পাঠানো হচ্ছে। মানুষ সেলিব্রিটিদের দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু শীজান সেখানে অংশগ্রহণ করলে ভুল বার্তা পৌঁছবে মানুষের মনে। শীজান মাদকদ্রব্য গ্রহণ করেন। শীজান খান ৭০ দিন জেলে ছিলেন। তুনিশার সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। অভিনেত্রীর মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের ব্রেকআপ হয়ে যায়। খতরন কে খিলাড়িতে ১৩ জন প্রতিযোগীদের মধ্যে রয়েছেন, অর্চনা গৌতম, শিব ঠাকরে, মোস জাটনা, মউফিক, অর্জিত তানজ, আঞ্জুম ফকিহ, রুহী চতুর্ভেদী, রোহিত বোস রায়। ১১ মে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের জন্যে উড়ে যাবেন তাঁরা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?