সুদীপ্তার রিসেপশনে চাঁদের হাট, মদন মিত্র থেকে জুন মালিয়া, আর কে কে ছিলেন?

যাই হোক, শাহকদলের একাধিক নেতাদের দেখা মিলেছিল সুদীপ্তার বিয়েতে। অন্যথা হলনা সুদীপ্তার রিসেপশনেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল সুদীপ্তার ‘মোস্ট অ্যাওয়েটেড’ রিসেপশন। প্রায় একমাসের দীর্ঘ প্রস্তুতি। কত উন্মাদনা, কত উত্তেজনা, পয়লা মে শহরের একটি বিলাসবহুল ক্লাবে বসেছিল সুদীপ্তার বিয়ের আসর। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন, টলিপাড়ার একঝাঁক কলাকুশলী, তৃণমূলের নামজাদা সব নেতারা। মুখ্যমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি উপস্থিত হননি অভিনেত্রীর বিয়ে এবং রিসেপশন কোনও অনুষ্ঠানেই। লাল টুকটকে বেনারসী, কপালে চন্দন, গা ভর্তি সোনার গয়নায়- একেবারে পরিপূর্ণ বাঙালি আনায় সেজেছিলেন সুদীপ্তা। তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। অতিমারি না থাকলে হয়তো অনেক আগেই বিয়ে হয়ে যেত তাঁদের। যাই হোক, শাহকদলের একাধিক নেতাদের দেখা মিলেছিল সুদীপ্তার বিয়েতে। অন্যথা হল না সুদীপ্তার রিসেপশনেও। যদিও বিয়ের দুদিন পরে রিসেপশনের আয়োজন করা হয় সৌম্যর বাড়ি থেকে। শেষ পাঁচ দিন ধরে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে হইহই চলেছে টলিপাড়ায়।

সুদীপ্তার রিসেপশনের আয়োজনেও কোনও কিছু বাদ ছিলনা। ছাপিয়ে গেল বিয়ের দিনকেও। সল্টলেকের একটি নামজাদা ব্যাঙ্কোয়েট হলে বসেছিল রিসেপশন। সেখানে নতুন বর কণে ঢুকতেই চারিদিকে আলোর রোশনাই। ছিল বিশেষ নৃত্য পরিবেশনাও। নিমন্ত্রিত তালিকায় ছিলেন প্রায় আড়াই হাজার অতিথি। ছিলেন, শহরের নেতা মন্ত্রী। মদন মিত্র, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, জুন মালিয়া— আর কত কে! তবে বিয়ের দিন বাঙালি সাজে ধরা দিলেও রিসেপশনে সুদীপ্তাকে দেখা গেল সম্পূর্ণ অন্য লুকে। পরনে ছিল প্যাস্টেল রঙের লেহেঙ্গা। গলায় হিরের নেকলেস। সৌম্যর পরণে ছিল সুদীপ্তার লেহেঙ্গার রঙের সঙ্গে মিলিয়ে একই বর্ণের শেরওয়ানি।

এদিকে বৌভাতের ছবিও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। পঞ্চব্যঞ্জন সাজিয়ে নতুন বৌমাকে খেতে দেন শাশুড়ি মা, বউমা কে নোয়া বাঁধানো উপহার দেন স্মিতা বক্সী। রিসেপশনের মেনুতে চাইনিজ় থেকে মোগলাই, ছিল এলাহি আয়োজন। তবে তাঁরা কোথায় মধুচন্দ্রিমার জন্যে যাচ্ছেন তা জানা যায়নি। বিয়ের রেশ কিছুদিন মিটে গেলেই শুটিং-এ ফিরবেন সুদীপ্তা। 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?