‘আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে রাজ্যপাল বসে থাকবে না’, মন্তব্য সিভি আনন্দ বোসের

আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে রাজ্যপাল বসে থাকবে না বলে মন্তব্য করেন সিভি আনন্দ বোস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সচিবকে রাজভবন থেকে সরানো নিয়ে আগেই নবান্নের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন তিনি। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তিনি সদা নজর রাখছেন তা ইতিপূর্বে একাধিকবার জানিয়ে দিয়েছেন তিনি। রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে রাজ্যপাল বসে থাকবে না বলে মন্তব্য করেন সিভি আনন্দ বোস।

রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে তখন একজন রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসাবে চুপচাপ বসে থাকতে পারবেন না।’ শিক্ষা নিয়েও মন্তব্য করেন রাজ্যের সাংবিধানিক প্রধান, ‘আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কনসার্ন হল শিক্ষা। কলকাতা তথা বাংলার ছেলেরা সারা বিশ্বে দাপিয়ে বেড়াবে। শিক্ষাই বাংলাকে পথ দেখাবে।’ তাঁর আরও সংযোজন, ‘শিক্ষা এমন একটি অস্ত্র যা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব।’

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে রাজ্যপাল পাশে থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেন, উপাচার্যের সঙ্গে আমরা সবাই আছি। এই বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্ট এর জন্য রাজ ভবন টাকাও বরাদ্দ করেছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay