Loading live market data...
Loading active stocks...
Connecting...

গো ফার্স্ট বিমান সংস্থাকে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ ডিজিসিএ’এর

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর রাখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গো ফার্স্ট বিমান সংস্থাকে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিল বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে পরিষেবা চালাতে ব্যর্থতার জন্য সোমবার গো ফার্স্ট বিমান সংস্থাকে শো কজ নোটিস ধরিয়েছে ডিজিসিএ কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সোমবার গো ফার্স্ট বিমান সংস্থাকে অবিলম্বে বুকিং এবং সরাসরি টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর রাখতে হবে। আগামী ১৫ দিনের দিনের মধ্যে শো কজ নোটিসের জবাব দিতে হবে বলে জানিয়ে দিয়েছে ডিজিসিএ। সেই জবাবের ভিত্তিতে গো ফার্স্ট এর এয়ার অপারেটর সার্টিফিকেট (Air Operators Certificate) জারি রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, বিমান সংস্থাটি ১৫ মে পর্যন্ত টিকিট বিক্রি স্থগিত রেখেছিল এবং ১২ মে পর্যন্ত বিমান বাতিল করেছিল।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই আর্থিক সঙ্কট চলছে দেশে সস্তায় বিমান পরিষেবা দেওয়া গো ফার্স্টে। আর্থিক সঙ্কটের কারণে গত মঙ্গলবার আচমকাই সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধ ও বৃহস্পতিবার বিমান উড়ান বন্ধ থাকছে। ওই ঘোষণায় বিপাকে পড়ে যান হাজার-হাজার যাত্রী। আগাম ঘোষণা না থাকায় অনেকেই বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বাতিলের কথা জানতে পারেন। ফলে বিমানবন্দরেই ক্ষোভে ফেটে পড়েন আগাম টিকিট বুকিং করা যাত্রীরা। দেশের একাধিক বিমানবন্দরে গো ফার্স্টের কউন্টারের সামনে বিক্ষোভও দেখান ক্ষুব্ধ যাত্রীরা। অনেকেই টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি জানান।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?