ইডি অধিকর্তার মেয়াদ আর বাড়বে না, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

সোমবার ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজিরবিহীনভাবেই অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরেও মোদি সরকারের বিশেষ দয়ায় পাঁচ বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তার পদে আসীন সঞ্জয় মিশ্র। আগামী নভেম্বরেই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। নভেম্বরে মেয়াদ শেষ হওয়ার পরে তাঁকে আর ইডি অধিকর্তার পদে পুনর্নিয়োগ দেওয়া হবে না বলে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র। সোমবার ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল বিচারপতি বি আর গাভাই, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। তবে এদিনও ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে খোঁচা দিয়েছেন বিচারপতিরা।

গত সপ্তাহেই ইডি অধিকর্তার পদে সঞ্জয় মিশ্রের নিয়োগ নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন শীর্ষ আদালতের বিচারপতিরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ইডি অধিকর্তা হওয়ার মতো আর কোনও যোগ্য ব্যাক্তি রয়েছে কিনা, সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে তাও জানতে চেয়েছিলেন তাঁরা। যদিও ওই প্রশ্নবাণের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন কেন্দ্রের আইনজীবী। এদিন প্রায় তিন ঘন্টা ধরে ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের জনস্বার্থ মামলার শুনানি হয়।

শুনানিতে সঞ্জয় মিশ্রের পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করতে গিয়ে একাধিক যুক্তি তুলে ধরেন সলিসিটর জেনারেল। সেই যুক্তি শুনে বিচারপতি বি আর গাভাই প্রশ্ন ছোড়েন- ‘একজন ব্যাক্তি ছাড়া কী সংস্থা অকেজো? জবাবে সলিসিটর জেনারেল জানান, কখনই নয়। ২০১৯ সালে কোভিডের কারণে নয়া ইডি অধিকর্তা নিয়োগ করা যায়নি। কিন্তু ২০২৩ সালের নভেম্বর মাসের পরে বর্তমান ইডি অধিকর্তাকে আর রাখা হবে না।’

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ