ভোর-রাতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-আর্জেন্টিনা

ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ব্রাজিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ব্রাজিল। তবে মঙ্গলবার ভোর-রাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তাদের প্রতিপক্ষ হল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচটি বাতিল হয়ে যায়। করোনা বিধি না মেনে মাঠে নামার জন্য পুলিশ এসে দু’দলের ম্যাচ স্থগিত করে দেয়।

এই ম্যাচ জিতলে বা ড্র করলেই আসন্ন কাতার বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। গত কোপা আমেরিকার ফাইনালে এই ব্রাজিলকে হারিয়েই শিরোপা জিতেছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে রাজি আর্জেন্টাইন ফুটবলাররা।

কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘ব্রাজিলের বিরুদ্ধে নামার জন্য আমাদের দল পুরোপুরি প্রস্তুত। আমরা ড্রয়ের জন্য নয়, পুরো তিন পয়েন্টের জন্যই খেলতে নামব। ফুটবলাররাও বেশ আত্মবিশ্বাসী। ওরা জিতেই কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেতে চায়।’

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন