মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত হার্দিকের পাঁচ কোটির হাতঘড়ি

হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্ত করল মুম্বই বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্ত করল মুম্বই বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া নিজের সঙ্গে দুটি ঘড়ি রেখেছেন সেই তথ্য ছিল না, এমনকি দুটি ঘড়ির বিল দেখাতেও পারেন নি তিনি। তাই দুটি ঘড়ি বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। সূত্রের খবর, পাঁচ কোটি টাকার মূল্য রয়েছে হার্দিকের দুটি ঘড়ির। দুবাই থেকে টি-২০ বিশ্বকাপের টুর্নামেন্ট খেলার পথে ফিরছিলেন হার্দিক। তখনই তাঁর ঘড়ি বাজেয়াপ্ত করে শুল্ক দফতর। কোনও তথ্য না থাকায় ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হার্দিকও ঘড়িটি দিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে এটাই প্রথম নয়, এর আগেও হার্দিক ও তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়াকে আটক করেছিল শুল্ক দফতরের আধিকারিকরা। সেবারেও চারটি ঘড়ির তথ্য গোপন করেছিলেন দুই খেলোয়াড়। সেবারেও তাঁদের কাছে ঘড়ির কোনও বিল ছিল না। পান্ডিয়া ভাইরা জানিয়েছিলেন এই নিয়ম জানা নেই তাঁদের। বিদেশ থেকে ফিরলে শুল্ক দফতরের কাছে কী কী তথ্য দিতে হয় সেটার সম্পর্কে ধারণা ছিল না দুই ভাইয়ের। দুবাইতে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর ভারতে ফিরেছে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টুর্নামেন্টের দল ঘোষণা করা হয়। যাতে নাম নেই অলরাউন্ডার হার্দিকের। বোর্ডের যুক্তি ছিল, হার্দিকের কাঁধের চোটের জন্য পুরোপুরি সুস্থ নয় এই তারকা খেলোয়াড়। তাই বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে।

তবে কানাঘুষো শোনা গিয়েছে, বিশ্বকাপে হার্দিকের হতশ্রী পারফরম্যান্সের জন্য বোর্ডের তরফেই বসিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন