‘অকালেই মেয়েকে হাসি মুখে ভগবানের কোলে তুলে দিয়েছি’: মৌসুমী চট্টোপাধ্যায়

পায়েলের মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ি থেকেও মৌসুমীর উপর উঠেছিল একগুচ্ছ অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, বাংলা ও হিন্দি দুই ভাষাতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। বাংলার মহানায়ক উত্তমকুমারের সময়কাল থেকে রাজত্ব করে চলেছেন তিনি। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, রাকেশ রোশনের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন একাধিক সিনেমা। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ তাঁর। শোনা যায়, স্কুল পোশাকে স্কুল থেকে বেরোনোর পরেই পরিচালক তরুণ মজুমদারের নজরে পড়ে যান অভিনেত্রী। এরপরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির্ভাব হয় অভিনেত্রীর। বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই একইভাবে রাজত্ব করেছেন তিনি। তবে এখন অভিনয় থেকে বিরতিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘পিকু’ সিনেমায়। যেখানে অভিনয় করেছিলেন, অমিতাভ বচ্চন, প্রয়াত ইরফান খান, দীপিকা পাড়ুকোন। ছবিটির বয়সও দেখতে দেখতে ৮ বছর হয়ে গিয়েছে।

পেশাগত জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে তিনি যে বড্ড দুঃখী। অকালেই সন্তানকে হারিয়েছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে পায়েলের মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। এমনকী মেয়ের মৃত্যুশোক কীভাবে সামলে উঠেছিলেন সেটাও প্রকাশ্যে জানালেন মৌসুমী চট্টোপাধ্যায়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মারা যান মৌসুমীর বড় মেয়ে পায়েল, তখন তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ছোটবেলা থেকেই জুভেনাইল ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন পায়েল। ২০১৮ সাল থেকেই তিনি কোমায় ছিলেন অভিনেত্রী কন্যা। সেই অবস্থাতেই ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী পোশাকব্যবসায়ী ডিকি সিনহা৷

পায়েলের মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ি থেকেও মৌসুমীর উপর উঠেছিল একগুচ্ছ অভিযোগ। মাঝে একবার নাতনির কাস্টেডি চেয়ে আদালতে গিয়েছিলেন মৌসুমী। ডিকি জানিয়েছিলেন, পায়েলের মৃত্যুর পর নাকি মৌসুমি চট্টোপাধ্যায় তাঁর মেয়েকে দেখতে আসেননি। তবে পায়েলের বাবা এবং তাঁর বোন মেঘা শেষকৃত্যের সময় হাজির হয়েছিলেন। সেই কারণ বহুদিন ধরেই মৌসুমীর সঙ্গে সম্পর্ক ভাল নেই জামাই-এর। সম্প্রতি লেহরান রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমি যেমন না চাইতে ভগবানের থেকে অনেক কিছু পেয়েছি, তেমনি আঁচল খালি করে মেয়েকে ভগবানের হাতে তুলে দিয়েছি। আমি তাও সুখী। কারণ রোজই কোনও না কোনও মায়ের আঁচল খালি হচ্ছে। বিশেষ করে জওয়ানদের। সেই কথা ভেবেই রাতে শান্তিতে ঘুমোই। তাই জওয়ানের মায়েদের কাছে আমাদের কষ্ট কিছুই না। এই কারণে আমি এখনও হাসতে পারি। ব্যক্তিগত কারণে আমি সবার সামনে কাঁদতেও পারি না। এরকম শক্ত করেই আমার মা-বাবা আমাকে তৈরি করেছে।’

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’