শাকিব খানের ছবির বিনিময়ে বাংলাদেশে মুক্তি পেল পাঠান, শো সংখ্যা ২০৬টি

ছবিটি আমদানি করলেন ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’র মালিক অনন্য মামুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে একাধিক বিতর্ক পেরিয়ে বাংলাদেশে মুক্তি পেল পাঠান। ছবি মুক্তির প্রায় ৩ মাস পরে বাংলাদেশের হলে গেল ছবিটি। এই ছবিকে বাংলাদেশের কোনও হলে মুক্তি দেওয়া হবে কিনা সেই নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওই দেশের নির্মাতা-অভিনেতাদের দাবি ছিল, বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি পেলে তাঁদের ছবি আর কেউ দেখবে না। বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র ৩ টে ছবি মুক্তি পেয়েছিল। অবশেষে অনেক প্রচেষ্টার পরে মুক্তি পেল পাঠান। মুক্তির আগেই হলে হাউসফুলের দশা হয়েছে। ঠিক ভারতের মতো। বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’।

ছবিটি আমদানি করলেন ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’র মালিক অনন্য মামুন। তাঁর কথায়, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পেল ‘পাঠান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ২০৬টি প্রদর্শনী হবে।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখের সঙ্গে রয়েছেন রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি গোটা বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি অতিক্রম করেছিল। এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এদিন পাঠান মুক্তির ঠিক আগের মহুর্তে বসুন্ধরা শপিংমলের সামনে শাহরুখ খানের ভক্তরা ‘পাঠান’কে দেশে বরণ করে নিতে কেক কেটে শুভসূচনা করেছেন। তাঁদের কথায়, এতদিন ছবিটি ছোট পর্দায় দেখে এলেও এখন বড় পর্দায় দেখতে পারবেন।

৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল অনন্য মামুনের। কিন্তু ঈদে দেশীয় সিনেমার ব্যবসা যাতে ক্ষতি না হয় তাই ছবিটির মুক্তির তারিখ পেছন হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশে পাঠানের আমদানির শর্ত ভারতে রপ্তানি করা হয়েছে শাকিব খানের ‘পাংকু জামাই’ 

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার