সল্লু ভাইয়ের অনুষ্ঠান ঘিরে উন্মদনা তুঙ্গে লাল-হলুদ সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইস্টবেঙ্গল মাঠে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সলমন খান-এর অনুষ্ঠান। যা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। শুধু সলমান খানই নন, একই মঞ্চে উপস্থিত থাকবেন আরও বেশ কিছু বলিউড তারকা।

উল্লেখ্য, এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। তারপর বহু জল বয়ে গেলেও লাল-হলুদ ক্লাবে আর সেইভাবে কোনও অনুষ্ঠান হয়নি। চলতি বছরে আবার সেই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

সলমান খান আসবেন বলে কথা। কাজেই তাঁকে ঘিরে উন্মাদনা থাকবে না এটা ভাবাটাই অস্বাভাবাবিক। কাজেই শনিবার সকাল থেকেই লাল-হলুদ তাঁবুতে টিকিটের জন্য ভিড় জমিয়েছেন তাঁদের প্রিয় ক্লাব তাঁবুতে। গায়ে ক্লাবের পতকা নিয়েই তাঁরা স্লোগান দিচ্ছেন সলমান খানের নামে।

ক্লাব সূত্রে খবর, টিকিট ইতিমধ্যেই পুরোপুরি সোল্ড আউট হয়ে গিয়েছে। কাজেই শনিবারের সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে যে সলমান খানকে দেখতেই সমর্থকরা যে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য।

আরও জানতে পড়ুন: প্লে অফে যেতে গেলে লখনউকে হায়দরবাদের বিরুদ্ধে জিততেই হবে

দীর্ঘদিন ক্লাবে কোনও ট্রফি আসেনি। কিন্তু সমর্থকদের সেই দুঃখ সলমান খানের অনুষ্ঠান অনকেটাই মিটিয়ে দিয়েছে। শনিবার সকাল থেকে এরমই চিত্র দেখা গেল গোটা লেসলি ক্লডিয়াস স্মরণীজুড়ে।

বড় ম্যাচে যেমন টিকিটের চাহিদা থাকে, ঠিক তেমনই রয়েছে সলমান খানের অনুষ্ঠান ঘিরেও। বটতলা থেকে শুরু করে গোটা ময়দানজুড়ে এখন একটাই কথা, সলমান খানের অনুষ্ঠানের একটা টিকিট পাওয়া যাবে। লাল-হলুদ সমর্থকদের এই উন্মাদনার মধ্যেও সদা সচেষ্ট রয়েছে কলকাতা পুলিশ প্রশাসনের কর্তারাও।

দেখা যাক শনিবারের সন্ধ্যায় লাল-হলুদ তাঁবুতে এসে অনুষ্ঠানের মঞ্চ থেকেই সলমান কি ভোকাল টনিক দেন সমর্থকদের উদ্দেশে, সেদিকেই নজর থাকবে সকলের।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?