IPL-2023: প্লে অফে যেতে গেলে দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পাঞ্জাবকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ শনিবার দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব দলটি বর্তমানে ৮ নম্বরে অবস্থান করছে। দিল্লির অবস্থান লিগ টেবিলের একেবারে শেষে। তবুও পচা শামুকে যাতে  পা না কাটে সেই দিকেই নজর রয়েছে শিখর ধাওয়ানদের। শনিবারের ম্যাচটা হারতে নারাজ শিখররা।

তবে প্লে অফে যেতে গেলে শিখর ধাওয়ানের দলকে শুধু ম্যাচ জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। না হলে কিন্তু পাঞ্জাবের পক্ষে কঠিন হয়ে যাবে প্লে-অফের পথ।

আগের ম্যাচে ঘরের মাঠে নাইটদের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে পাঞ্জাবকে। সেই ম্যাচে একমাত্র ব্যাট হাতে সফল হয়েছিলেন দলনেতা ধাওয়ান। তিনিই করেছিলেন অর্ধ্বশতরান। বাকিরা সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন নাইটদের বিরুদ্ধে। কাজেই দিল্লির বড় ব্যবধানে জিততে গেলে শুধু শিখর-এর ওপর ভরসা করলেই হবে না, রান করতে হবে বাকি ব্যাটারদেরও।

পাশাপাশি বোলারদের বড় ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে অর্শদীপের ওপর অতিরিক্ত আশা না করাই ভালো। কেননা, বাকি বোলারদেরও কিন্তু ম্যাচ জিততে গেলে ভালো পারফরম্যান্স করতে হবে স্যাম কারেন, লিভিংস্টোনদের।

আরও জানতে পড়ুন: বাবর আজমদের নতুন কোচ হলেন ব্র্যাডবার্ন

তবে সূত্রের খবর, শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ২২ গজে এখনও অবধি ২০০ রানের বেশি কোনও দলই করতে পারেনি। তাছাড়া রাত যত গড়াবে ততই কুয়াশার সমস্যা থাকবে। কাজেই এই সমস্যা জয় করেই পাঞ্জাবকে বড় রান করতে হবে।

অন্য দিকে দিল্লির চলতি আইপিএল-এ আর নতুন কিছু পাওয়ার নেই। এখন যতটা সম্ভব নীচের স্থানে থাকা দলগুলির কাছ থেকে পয়েন্ট কেটে নিয়ে নিজেরা লিগ টেবিলের ওঠা।

তবে দেখা যাক শনিবারের রাতে দিল্লির ২২ গজে কোনওরকম অঘটন ঘটিয়ে পাঞ্জাবকে দিল্লি হারাতে পারে কি না, নাকি পাঞ্জাব বড় ব্যবধানে জিতে প্লে-অফে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলে, সেইদিকেই নজর থাকবে সকলের।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা