Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়াম মিডিও অ্যালেক্স উইটসেল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আন্তর্জাতিক ফুটবল থেকে আচমকাই নিজেকে সরিয়ে নিলেন বেলজিয়াম মিডফিল্ডার অ্যালেক্স উইটসেল। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান বেলজিয়াম ফুটবলারটি।

অ্যালেক্স উইটসেল বেলজিয়ামের জাতীয় দলের হয়ে একটা বা দুটো বছর নয়, খেলেছেন দীর্ঘ ১৫ বছর। ২০১৮ সালের বিশ্বকাপে তিনি বেলজিয়ামের হয়ে খেলেছিলেন। সেবার ওই বিশ্বকাপে ইউরোপের এই দেশটি অর্জন করেছিল তৃতীয় স্থান। এরপর সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপেও লুকাকুদের সহযোদ্ধা হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন অ্যালেক্স উইটসেল।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৫ বছরে অ্যালেক্সের ম্যাচ সংখ্যাও কিন্তু কম নয়। সেই পরিসংখ্যানের হিসেবে ইউরোপের দেশটির হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলে ২০০৮ সালে এই মিডফিল্ডারটির অভিষেক হয় মরোক্কোর বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের মাধ্যমের। এবং সেই অভিষেক ম্যাচেই জাতীয় দলের হয়ে গোল করেছিলেন অ্যালেক্স। ম্যাচটি বেলজিয়াম জয়লাভ করে ৪-১ গোলের ব্যবধানে।

আরও জানতে পড়ুন : সূর্য ও রশিদের প্রশংসা করলেন সুরেশ রায়না

দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও যথেষ্ট নজরকাড়া ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন অ্যালেক্স উইটসেল। ২০০৬ সালে বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ড লিগে যোগ দিয়ে পেশাদার ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যালেক্স। এরপর অ্যালেক্স খেলেছেন বিশ্বের অন্যান্য স্বনামধন্য ক্লাবে। সেই তালিকায় রয়েছে বেনফিকা, জেনিত সেন্ট পিটার্সবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবের জার্সিতে। এরপর ২০২২ সালে ফরাসি ক্লাব আতলেতিকো দ্য মাদ্রিদের জার্সি গায়ে চড়ান অ্যালেক্স।

অ্যালেক্সের এই আচমকা সিদ্ধান্তে হতবাক গোটা ফুটবল দুনিয়া। ফুটবল বিশেষজ্ঞদের মতে, কোনও না কোনও সময় সিনিয়রদের জায়গা ছেড়ে দিতে হয় পরবর্তী প্রজন্মের জন্য। অ্যালেক্স সেই কাজটাই করেছেন সঠিক সময়ে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের