স্লাভকোর সঙ্গে কথা বলা শুরু করল ইমামি ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত আইএসএলগুলিতে ব্যর্থতার রেশ আগামী মরশুমে ঢেকে ফেলতে বদ্ধ পরিকর ইমামি ইস্টবেঙ্গল। মরশুম শেষ হওয়ার পর পরই ইমামি কর্তৃপক্ষ দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন জোর কদমে। ইতিমধ্যে স্টিফেনের জায়গায় নতুন কোচও নেওয়া হয়েছে। নেওয়া বেশ কিছু নতুন খেলোয়াড়রাও। তবে সূত্রের খবর, রবিবার থেকে ইমামি ইস্টবেঙ্গল যোগাযোগ করে কথা বলা শুরু করেছে প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচের সঙ্গে।

উল্লেখ্য, গত আইএসএল-এ প্রথম ভারতীয় ফুটবলে মোহনবাগানের মতো বড় ক্লাবে খেলতে এসে শুরুতেই নজর কেড়েছিলেন স্লাভকো। তিরির জায়গায় বেশ স্বচ্ছন্দ্যভাবেই ফুটবল খেলেছেন এই ডিফেন্ডার। ফলে বাগান কোচ হুয়ান ফার্নান্দো বেশ নিশ্চিন্তেই ছিলেন। স্লাভকো ভরসা দেওয়ায় দলে অনিশ্চিত হয়ে পড়েন ব্র্যান্ডন হ্যামিল। বড় ম্যাচে রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করেছিলেন স্লাভকো। যার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই সবুজ-মেরুণ সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন এই ডিফেন্ডারটি।

আইএসএল শেষ হওয়ার পর পরই স্লাভকোর সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাগানের। তার জেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে বাগানের রক্ষণের অন্যতম এই খেলোয়াড়টির সঙ্গে যোগাযোগ করা শুরু করে লাল-হলুদ। সূত্রের খবর, প্রাথমিক কথাবার্তা সবে শুরু হয়েছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অন্য দিকে সবুজ-মেরুন রক্ষণের আর এক নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও দল ছেড়েছেন। তবে কি এই দুই ডিফেন্ডারই লাল-হলুদ গায়ে চড়াবেন, নাকি ভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে একদা হুয়ানের দুই প্রিয় ছাত্রকে। অবশ্য তা সময়ই বলবে। তবে লাল-হলুদ শিবির তিরি এবং স্লাভকো দলে পেলে ডিফেন্সের চিন্তা অনেকটাই মুছে যাবে কোচ কুয়াদ্রাতের বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিনিধি: বিগত আইএসএলগুলিতে ব্যর্থতার রেশ আগামী মরশুমে ঢেকে ফেলতে বদ্ধ পরিকর ইমামি ইস্টবেঙ্গল। মরশুম শেষ হওয়ার পর পরই ইমামি কর্তৃপক্ষ দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন জোর কদমে। ইতিমধ্যে স্টিফেনের জায়গায় নতুন কোচও নেওয়া হয়েছে। নেওয়া বেশ কিছু নতুন খেলোয়াড়রাও। তবে সূত্রের খবর, রবিবার থেকে ইমামি ইস্টবেঙ্গল যোগাযোগ করে কথা বলা শুরু করেছে প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচের সঙ্গে।

উল্লেখ্য, গত আইএসএল-এ প্রথম ভারতীয় ফুটবলে মোহনবাগানের মতো বড় ক্লাবে খেলতে এসে শুরুতেই নজর কেড়েছিলেন স্লাভকো। তিরির জায়গায় বেশ স্বচ্ছন্দ্যভাবেই ফুটবল খেলেছেন এই ডিফেন্ডার। ফলে বাগান কোচ হুয়ান ফার্নান্দো বেশ নিশ্চিন্তেই ছিলেন। স্লাভকো ভরসা দেওয়ায় দলে অনিশ্চিত হয়ে পড়েন ব্র্যান্ডন হ্যামিল। বড় ম্যাচে রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করেছিলেন স্লাভকো। যার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই সবুজ-মেরুণ সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছিলেন এই ডিফেন্ডারটি।

আরও জানতে পড়ুন: এশিয়া কাপ এশিয়া মহাদেশে নয়, ইউরোপে করার প্রস্তাব পিসিবি প্রেসিডেন্টের

আইএসএল শেষ হওয়ার পর পরই স্লাভকোর সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাগানের। তার জেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে বাগানের রক্ষণের অন্যতম এই খেলোয়াড়টির সঙ্গে যোগাযোগ করা শুরু করে লাল-হলুদ। সূত্রের খবর, প্রাথমিক কথাবার্তা সবে শুরু হয়েছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

অন্য দিকে সবুজ-মেরুন রক্ষণের আর এক নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও দল ছেড়েছেন। তবে কি এই দুই ডিফেন্ডারই লাল-হলুদ গায়ে চড়াবেন, নাকি ভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে একদা হুয়ানের দুই প্রিয় ছাত্রকে। অবশ্য তা সময়ই বলবে। তবে লাল-হলুদ শিবির তিরি এবং স্লাভকো দলে পেলে ডিফেন্সের চিন্তা অনেকটাই মুছে যাবে কোচ কুয়াদ্রাতের বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস,উত্তরে দুর্যোগ! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের