আচমকা ঝড়ে লন্ডভন্ড রাজ্য, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে মৃত ৫

বিপর্যস্ত ট্রেন পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আচমকা ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন। শিয়ালদা দক্ষিণ শাখার পাশাপাশি হাওড়া-বর্ধমান মেন লাইনেও ট্রেন চলাচল বেশ খানিকক্ষণ বন্ধ ছিল। আর তাতেই চরম দুর্ভোগে পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। 

সোমবার সন্ধে নাগাদ প্রবল ঝড় ওঠে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টিও শুরু হয়। বিভিন্ন জায়গায় গাছ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। হাওড়ার বাগনান, উলুবেড়িয়া ও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গাছ চাপা পড়ে তিন জন প্রাণ হারিয়েছেন। ব্যারাকপুরে মৃত্যু হয়েছে দুজনের। ওভারহেড তারে বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  হাওড়া- বর্ধমান শাখাতে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আপ হাওড়া-আরামবাগ লোকাল দাঁড়িয়ে আছে। পরিষেবা বন্ধ নামখানা লাইনেও। জানা গিয়েছে, একাধিক রেল রুটে ওভারহেডে গাছ পড়ে এবং লাইনের ব্যানার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। পরিষেবা বিঘ্নিত হয়েছে কোন্নগর লাইনেও। 

অন্যদিকে, কলকাতার রেড রোডে উপড়ে পড়েছে গাছ। ভেঙেছে পাঁচিল। বিডন স্ট্রিটেও উপড়েছে গাছ। কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান সহ একাধিক জায়গায় হচ্ছে ঝড় (STORM) ও বৃষ্টি। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছিল, বজ্রপাতের আশঙ্কা রয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস