পুলিশ দেখে দৌড়ে ইসলামাবাদ হাইকোর্টে ঢুকে পড়লেন ইমরানের ঘনিষ্ঠ নেতা

পিটিআই নেতার ঊর্ধ্বশ্বাসে ইসলামাবাদ হাইকোর্টে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরে দেশজুড়ে অশান্তির ঘটনায় পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা-নেত্রীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। একাধিক মামলা দায়ের হয়েছে পিটিআই নেতা-নেত্রীদের নামে। গ্রেফতারির ভয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন অনেকেই। জামিন পেয়েও স্বস্তিতে থাকতে পারছেন না তাঁরা। কতটা পুলিশফোবিয়ায় ভুগছেন পিটিআই নেতারা তার জলজ্যান্ত প্রমাণ মিলল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে।

গত ৯ মে’র ঘটনায় ধৃত পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীকে এদিনই জামিনে মুক্তি দিয়েছিল  ইসলামাবাদ হাইকোর্ট। জামিন পাওয়ার পরে আদালত চত্বর থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে নিজের গাড়িতেও উঠেছিলেন ইমরানের বিশ্বস্ত সহচর। কিন্তু গাড়ি চলতে শুরু করার আগে আচমকাই নেমে ঊর্ধ্বশ্বাসে ফের আদালতের দিকে ছুটে গেলেন ফাওয়াদ। আর তাঁর দৌড় দেখে প্রথমে অনেকেই বিস্মিত হয়ে পড়েছিলেন। খানিকবাদেই দেখা গেল সাদা পোশাকে থাকা ষণ্ডা মার্কা চেহারার বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তাড়া করছেন পিটিআই নেতাকে। যদিও প্রাণভয়ে আদালত চত্বরে ঢুকে পড়া ফাওয়াদকে গ্রেফতার করতে পারেননি তারা।

ইতিমধ্যেই পিটিআই নেতার ঊর্ধ্বশ্বাসে ইসলামাবাদ হাইকোর্টে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। পরে অবশ্য হাইকোর্টের বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব এক নির্দেশে জানান, আগামী দু’দিন কোনও মামলায় গ্রেফতার করা যাবে না ফাওয়াদকে। নতুন করে কোনও মামলা দায়ের করলেও তাতে গ্রেফতার করা যাবে না। ওই নির্দেশের পরেই ‘রক্ষাকবচ’ পেয়ে আদালত চত্বর থেকে বাড়ির উদ্দেশে রওনা করেন পিটিআই নেতা।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা