হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তেজনা হরমুজ প্রণালিতে। তিনটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)-এর দাবি, সমুদ্রপথে পাতা মাইনের আঘাতেই ট্যাঙ্কারগুলিতে আগুন লাগে। যদিও জাহাজগুলি কোন দেশের, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই ঘটনার মধ্যেই ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। ফলে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের অভিযোগ, নৌবাহিনীর সতর্কবার্তা অগ্রাহ্য করেই তিনটি জাহাজ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এমনকি নিজেদের নেভিগেশন ব্যবস্থাও বন্ধ রেখেছিল তারা। যার জেরে এই বিপত্তি ঘটে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইরিব’ (IRIB)-এর দাবি, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখা জরুরি। এই নিয়ম না মানলে বিপদের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে তেহরান। অন্যদিকে, বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার পাল্টা পদক্ষেপ করেছে ওয়াশিংটন। ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এক মার্কিন আধিকারিক ‘আল জাজিরা’কে জানিয়েছেন, আত্মরক্ষার স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইরানের এক স্থানীয় আধিকারিকের দাবি, একাধিক মার্কিন হামলা সত্ত্বেও দ্বীপের পরিকাঠামোর কোনও ক্ষতি হয়নি। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, বাহরিনের বিমানঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় মার্কিন সেনা বা সামরিক সরঞ্জামের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছে তারা। এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে ‘ভুয়ো মার্কিন রুট’ এড়িয়ে চলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। পাশাপাশি, হরমুজ প্রণালির আকাশসীমায় থাকা আমেরিকার দুটি ড্রোন নামানোর দাবিও করেছে তেহরান।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের