বৃহস্পতিবার সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তর ২৪ পরগনায়

একইসঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরম থেকে রাজ্যবাসী মুক্তি পেতে চলেছেন। বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলায় আজ, বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারও মহানগর কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগণা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দুপুরে উত্তর ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে এদিন মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত হতে পারে বলে আবহাওয়া দফতর বিবৃতিতে জানিয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সময় সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পর রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরও সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে। ঝড়-বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক