স্পাইডারম্যানে ভেনমের কন্ঠে আমি বিরাট কোহলিকে দেখতে চাই: শুভমন গিল

তাঁর কাছে স্পাইডার-ম্যান এবং ভেনমের চরিত্রগুলি ডাব করতে পারতো তাঁর দলের কোন কোন সদস্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ার ২২ গজের গণ্ডি পেরিয়ে কিছুদিন আগেই বিনোদনে আত্মপ্রকাশ করেছেন খেলোয়াড় শুভমন গিল। ভারতীয় ক্রিকেট দলের এক উল্লেখযোগ্য খেলোয়াড় শুভমন। তবে কিছুদিন ধরেই অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে শুভমনের সম্পর্কের গুজবে জেরবার নেটপাড়া। তবে কেউই এই গুজবের কোনও প্রতিক্রিয়া দেন নি। যাই হোক, এই মুহূর্তে সারা ব্যস্ত তাঁর কান ডেবিউতে, আর শুভমন ব্যস্ত পবিত্র প্রভাকরের চরিত্রে আসন্ন চলচ্চিত্র “স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স” (Spider-Man: Across the Spider-Verse)-এর প্রচারে। স্পাইডারম্যানের আসন্ন সিরিজের হিন্দি এবং পাঞ্জাবি সংস্করণে কণ্ঠস্বর দিচ্ছেন শুভমন গিল। যা কিনা তাঁকে ইতিমধ্যেই বহুমুখী প্রতিভার স্বীকৃতি দিয়েছে।

বৃহস্পতিবার মুম্বইতে ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে শুভমনের দুর্দান্ত উপস্থিতি আরও একবার ছবিটি দেখার প্রবণতা বাড়িয়ে তুলেছে। এদিন দুর্দান্ত পোশাকে হাজির হয়েছিলেন খেলোয়াড়, এমনকী রাস্তায় গাড়ির উপরে উঠে ভক্তদের জন্যে স্পাইডার-ম্যানের পোজ দেন শুভমন। ট্রেলার লঞ্চের সময়ে সাংবাদিকদের একাধিক আকর্ষণীয় প্রশ্নের উত্তর দেন ক্রিকেটার। একটি প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর কাছে স্পাইডার-ম্যান এবং ভেনমের চরিত্রগুলি ডাব করতে পারতো তাঁর দলের কোন কোন সদস্য? একেবারেই দেরি নয়, সাংবাদিকদের প্রশ্নের একেবারে চটপট উত্তর দিয়ে শুভমন বলেন, স্পাইডার ম্যানের ভূমিকার জন্য তিনি তাঁর সহকর্মী ইশান কিশানকে দেখতে চান এবং ভেনমের জন্যে বিরাট কোহলি কে দেখতে চান।

এদিন সুপারহিরো চরিত্রটি ডাব করার সময় তাঁর চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, “খুব উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে পঞ্জাবি ভাষা বেশি মজার ছিল। হিন্দিতেও দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমি এর আগে ডাবিং করিনি। তাই এটি আমার প্রত্যাশার চেয়েও বেশি কঠিন ছিল। আমি নিশ্চিত সবার পছন্দ হবে।” তাঁর উপর স্পাইডার-ম্যানের প্রভাব সম্পর্কে জিজ্ঞেস করা হলেন গিল বলেন, “স্পাইডার-ম্যান আমার সবচেয়ে প্রিয় সুপারহিরো। ভারতের প্রতিটি কোণায় একজন করে স্পাইডার-ম্যানের ফ্যান রয়েছে। আমরা ভক্তদের তাঁদের পছন্দের ভাষায় ছবিটি দেখার সুযোগ করে দিচ্ছি। যা একটি ঐতিহাসিক মুহূর্ত।”

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে