ডি মারিয়ার সঠিক মূল্যায়ন হয়নি: মোরাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনা দলে লিওনেল মেসির পর যদি কারও নামটা উচ্চারিত হয় সমর্থকদের কাছে তিনি আর কেউ নন, তিনি হলেন ডি মারিয়া। হবে নাই বা কেন বার বার যখনই বিপদে পড়েছে আর্জেন্টিনা দল, তার বেশিরভাগ ক্ষেত্রেই ত্রাতার ভূমিকা উত্তীর্ণ হয়েছেন ডি মারিয়া এই ফুটবলারটি। আর সেই ফুটবলারটি কিনা বিশ্বের সেরা পাঁচ জন ফুটবলারের তালিকায় স্থান পাননি। যা দেখে খুবই হতাশ আলভারো মোরাতা।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, কিংবা লা ফিনাসিলিমা এবং বিশ্বকাপ বার বারই ঝলসে উঠেছে ডি মারিয়ার পা। কাঁপিয়ে দিয়েছে বিপক্ষের জাল। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ নেইমারদের ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে। সঠিক সময়ে ঠিক ঝলসে উঠলেন ডি মারিয়া। তাঁর শটেই কাঁপল ব্রাজিলের জাল। কোপা জয় আর্জেন্টিনার। অধরা কোপা জয়ের হাতে ভিকট্রি ল্যাপ মেসিদের। তারপর লা ফিনাসিলমা টুর্নামেন্টে ইতালিকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছিল তাঁর পা থেকেই।

কোপার পর আর্জেন্টিনার মিশন ছিল কাতার বিশ্বকাপ। অধরা বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চেয়েছিলেন সাত বারের বল্যান ডিআর জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একের পর এক হার্ডলস টপকে শেষ পর্যন্ত বিশ্বকাপের সামিট ক্যাম্প অর্থ্যাৎ ফাইনালে উঠল আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। যে দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, জিরুড, বেঞ্জেমারা।

আরও জানতে পড়ুন : প্লে-অফে যেতে গেলে শুক্রবার দুই দলের জয় ছাড়া গতি নেই

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা প্রথম গোলটি পায় পেনাল্টি থেকে। আর সেই পেনাল্টি আদায়ের অন্যতম কারিগরই ছিলেন ডি মারিয়া। তারপর মেসিদের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এইরকম অবদানের পরও ডি মারিয়া কি পেয়েছেন তাঁর প্রাপ্য সম্মানটুকু?

ক্লাব ফুটবলে দীর্ঘদিন ডি মারিয়ার সঙ্গে জুটি বেঁধে খেলেছেন স্পেনের আলভারো মোরাতা। তাঁর মতে, ১০ বছরে সবচেয়ে কম মূল্যায়িত ফুটবলার হলেন ডি মারিয়া।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের জার্সি যখন গায়ে দিয়েছিলেন মোরাতা, তখন খুব কাছ থেকে ডি মারিয়াকে দেখার সুযোগ পেয়েছিলেন মোরাতা। মারিয়ার সঙ্গে রিয়ালের হয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় করেছেন তিনি। মোরাতা বলেন, আমাকে যদি বিশ্বের এক নম্বর খেলোয়াড় বাছার দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি ডি মারিয়াকেই বেছে নেব। যে কি না বিশ্বের সেরা পাঁচ সেরা খেলোয়াড়ের তালিকায় থাকবেন।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?