আজই কী গ্রেফতারি, আশঙ্কার দোলাচলে জোড়াফুল

নিয়োগ দুর্নীতির ঘটনায় আদালতের নির্দেশে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আশঙ্কা ছড়িয়েছে জোড়াফুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি নিজে ট্যুইট(Tweet) করেছিলেন যে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। সেই সঙ্গে প্রকাশ্য মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, ‘ক্ষমতা থাকলে CBI আমাকে অ্যারেস্ট করে দেখাক’। এই আবহে এদিন অর্থাৎ শনি সকালে কলকাতার(Kolkata) নিজাম প্যালেসে(Nijam Palace) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র কার্যালয়ে হাজিরা দিতে আসছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতির ঘটনায় তাঁকে এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আর এই জিজ্ঞাসাবাদ ঘিরেই আশঙ্কা ছড়িয়েছে জোড়াফুলের অন্দরে। যদিও এর আগে কয়লা পাচার মামলায় অভিষেককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পালা পেরিয়ে হাসিমুখেই বেড়িয়ে এসেছিলেন তৃণমূলের এই তরুণ তুর্কী নেতা। তাই অনেকেই আশাবাদী এবারেও হাসিমুখেই বেড়িয়ে আসবেন তিনি।

আরও পড়ুন ২০০০ টাকার নোট বাতিল, ঘাবড়ানোর কিছু নেই, আশ্বস্ত করল রিজার্ভ ব্যাঙ্ক

আশঙ্কা কোথায়? তৃণমূলের নেতাদের একাংশের অনুমান অভিষেক তদন্তে যতই সহযোগিতা করুন না কেন শুধুমাত্র ব্যক্তিগত চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য এবং রাজনৈতিক ভাবে তৃণমূল তথা অভিষেককে ধাক্কা দেওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করতে পারেন CBI আধিকারিকেরা। এমনকি সেক্ষেত্রে তাঁকে রাজ্যে না রেখে দিল্লিতে নিয়েও চলে যেতে পারে। এদিন বেলা ১১টার সময় নিজাম প্যালেসে অভিষেকের হাজিরা দেওয়ার কথা। তাঁর সেই হাজিরার কথা মাথায় রেখে গোটা নিজাম প্যালেস এলাকা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশও। যদি এদিন অভিষেক গ্রেফতার হন আর সেক্ষেত্রে যাতে নিজাম প্যালেসে কোনও জনরোষ আছড়ে পড়তে না পারে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সূত্রে জানা গিয়েছে প্রয়োজনে আজ রাতেই যাকে অভিষেককে দিল্লিতে নিয়ে যাওয়া যায় তার জন্যও নাকি প্রস্তুতি সেরে রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অর্থাৎ ষড়যন্ত্রের সব জাল বিছিয়ে রাখা হয়েছে। আর সবটাই হয়েছে গেরুয়া ব্রিগেডের অঙ্গুলিহেলনে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের