কাজের প্রলোভন দেখিয়ে বিহারে পাচার চক্রের হদিশ , উদ্ধার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: কাজের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে বিহারে গিয়ে আটকে পড়া এক নাবালিকা ও এক তরুণীকে ফেরাতে সক্ষম হল প্রশাসন। রবিবার তারা ফিরল কালনায়(Kalna)। ১৩ দিন আগে সুরোজ শেখ নামে কালনা ডাঙ্গাপাড়ার এক যুবক ভুল বুঝিয়ে এক নাবালিকা ও এক তরুণীকে দুর্গাপুরে(Durgapur) কাজ দেবে বলে, বিহারে নিয়ে চলে যায় এবং সেখানে নিয়ে গিয়ে নাচের কাজ করায় ।

ওই নাবালিকা এবং ওই তরুণীকে বিহারে নিয়ে গিয়ে আটকে রাখার পর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ওই তরুণীর পরিবার কাললা থানায় চলতি মাসের ৯ তারিখ লিখিত অভিযোগ দায়ের করে। এরপর কালনা থানার পুলিশ তদন্ত শুরু করে। ডাঙ্গাপাড়ার ওই সুরজ সেখ নামের যুবক, বিহারে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রেখেছিল, থানায় অভিযোগ হওয়ার পর বিষয়টি জানাজানি হতেই, ওই যুবক তাদেরকে ট্রেনে তুলে দিয়ে নিজে পালিয়ে যায়।

এরপরই ওই নাবালিকা এবং ওই তরুণী আজ কালনায় ফেরেন। মেয়েরা ফিরে আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই নাবালিকা ও তরুনীর পরিবারের লোকেরা। এ বিষয়ে কানলা পৌরসভার(Kalna Municipality) উপ পৌরপতি তপন পড়েল বলেন, কালনা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় মেয়েগুলি উদ্ধার হওয়ায় আমরা খুশি। এই পাচারকারী চক্র পুলিশ অতি দ্রুত ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন