সন্ধে হলেই বাড়ির চালে ইটপাটকেল, আতঙ্কিত জলপাইগুড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা ৪২ দিন ধরে এই অবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধে হলেই শুরু হয় তাণ্ডব। পাড়া জুড়ে বাড়ির চালে পড়ে ইট-পাটকেল। ক্রমাগত ইটবৃষ্টিতে আতঙ্কিত জলপাইগুড়ি (JALPAIGURI) সদর ব্লকের কনপাকড়ি সরকার পাড়ার একাধিক পরিবার। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা ৪২ দিন ধরে এই অবস্থা। খবর দেওয়া হয়েছিল স্থানীয় থানায়। এরপরে এলাকা পর্যবেক্ষণ করে গিয়েছে পুলিশ। তবে হয়নি লাভ। স্থানীয়দের বক্তব্য, ইট-পাথর বৃষ্টি চালে হয়। আর তা এলোপাথাড়ি ভাবে পড়তে থাকে মাটিতে। ফলে যে কোনও সময় মাথা ফাটা বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মাথা বাঁচাতে টাঙানো হয়েছে ত্রিপল।

অনেকের দাবি ভূত। তবে তা মানতে নারাজ গ্রামবাসীরা। বিজ্ঞানমনস্ক একাধিক সংস্থার দাবি, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করছে। এলাকা দেখে গিয়েছেন পঞ্চায়েত প্রধান- প্রতিনিধি থেকে জাতীয় মানবাধিকার পর্ষদ সদস্য। তবে ধরা পড়েনি কেউ। চলছে পুলিশি তদন্ত। স্থানীয় থানা থেকে বলা হয়েছে, যে বা যারা বাসিন্দাদের অতিষ্ঠ করছেন তাঁদের ধরা হবে। 

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন