কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বর্ধমান , ভেঙে পড়ল জাতীয় পতাকার স্তম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:মঙ্গলবার বিকেলে প্রবল কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল বর্ধমান শহর। হাওয়ার দাপটে ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের বাইরে জাতীয় পতাকা লাগানো সুউচ্চ স্তম্ভটি। শহরের বহু জায়গায় গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে। শহরের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

পাঁচটি গাড়ি বর্ধমান শহর (Bardhaman City)ও সংলগ্ন এলাকার ঝড় বিদ্ধস্ত পরিস্থিতি মোকাবিলায় বেরিয়েছে।তেলিপুকুরের কাছে পূর্ত ভবনে একাধিক চার চাকা গাড়ির ওপর বিশাল গাছের ডাল ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এদিকে ঝড় থামলেও বৃষ্টি চলছে। রায়না থানার নারুগ্রাম অঞ্চলের কুঁকরো এলাকায় দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

গলসি থানা এলাকার চন্দনপুর গ্রামে(Chandanpur Village) ঝড়ের তান্ডবে ঘর বাড়ি ভাঙার পাশাপাশি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন বর্ধমানের পাশাপাশি মুশিদাবাদ , ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ও ঝড়-বৃষ্টি ব্যাপক হয়।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন