বাংলাদেশে অনলাইন জুয়া খেলে ধরা পড়লেই তিন বছরের জেল

‘জুয়া আইন-২০২৩’ নামে নতুন আইনের খসড়াও তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে অনলাইন জুয়া বন্ধে কড়া রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। আর এই কারণে ব্রিটিশ আমলের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বদলে নয়া আইন আনতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের জননিরাপত্তা বিভাগ। ‘জুয়া আইন-২০২৩’ নামে নতুন আইনের খসড়াও তৈরি হয়েছে। মূলত অনলাইন জুয়া বন্ধেই নয়া আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক।

দেশ যত ডিজিটাল হচ্ছে ততই অনলাইন জুয়ার রমরমা বাড়ছে। গত কয়েক বছরে অনলাইন জুয়ার পাল্লায় পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তাই এবার নড়েচড়ে বসছে প্রশাসন। নতুন যে আইন প্রণয়ন করা হচ্ছে তাতে অনলাইন জুয়া খেলার জন্য সর্বোচ্চ শাস্তির মেয়াদ হচ্ছে তিন বছর। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হচ্ছে। অপরাধের মাত্রা বিচার করে একই সঙ্গে দুই দণ্ড কার্যকর করা যাবে। বর্তমানে যে আইন রয়েছে তাতে জুয়া খেলে ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি ছিল ৫০০ টাকা জরিমানা।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৮৬৭ সালের জুয়া আইন সংশোধন করতে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব লিপিকা ভদ্রকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে কমিটি আইনের খসড়া জমা দেয়। খসড়া আইনের বিষয়ে বিভিন্ন মন্ত্রকের মতামত নেওয়া হচ্ছে। শিগগিরই খসড়াটি চূড়ান্ত করে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

 

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩