দল থেকে বাদ পড়ার পরে এবার আইসিসি’র র‍্যাঙ্কিংয়েও পতন সাকিবের

সাকিবকে সরিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের শিরোপা পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময়টা মোটেও ভাল যাচ্ছে না সাকিব আল হাসানের। দুবাইয়ে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান খোয়ালেন। টি টুয়েন্টি বিশ্বকাপ শেষে আইসিসি’র পক্ষ থেকে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, সাকিবকে সরিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের শিরোপা পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

সদ্য সমাপ্ত কুড়ি ওভারের বিশ্বকাপ প্রতিযোগিতার শুরুতে নবীকে টপকে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের সদস্য সাকিব আল হাসান। কিন্তু মূল পর্বের ম্যাচে কার্যত হতশ্রী পারফরম্যান্স উইপহার দিয়েছেন। মূল পর্বের প্রতিটি ম্যাচেই বলের পাশাপাশি ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার ইতিহাস লিখেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য অলরাউন্ডারটি। সেই ব্যর্থতার জেরে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে দলে জায়গা হয়নি সাকিবের। কার্যত গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছেন নির্বাচকরা।

আইসিসির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, অলরাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন মোহাম্মদ নবি (২৬৫ পয়েন্ট)। দুইয়ে রয়েছেন সাকিব আল হাসান (২৬০ পয়েন্ট)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে রয়েছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮) এবং পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩)। ষষ্ঠস্থানে রয়েছেন ওমানের জিসান মাকসুদ। সপ্তম স্থানে নামিবিয়ার জেজে  স্মিথ। অষ্টমস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। নবম স্থানে ইংল্যান্ডের মঈন আলী ও দশম স্থানে রয়েছেন মিচেল মার্শ। বিশ্বকাপ ফাইনালে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টুয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছিল অস্ট্রেলিয়া।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন