চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্ত মণিপুর, পদক ফেরানোর হুমকি মীরাবাই চানু-সহ ১১ ক্রীড়াবিদের

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: হিংসায় দীর্ণ মণিপুরে অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মীরাবাই চানু-সহ ১১ ক্রীড়াবিদ। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে দ্রুত শান্তি ও স্বাভাবিক অবস্থা না ফিরলে পদক ও সম্মান ফেরানোর মতো কঠিন পদক্ষেপ করা হবে। মণিপুরের ১১ বিখ্যাত ক্রীড়াবিদের চিঠি কার্যত কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যথেষ্টই অস্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত মাসখানেকের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই হিংসায় প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। তবে সেনা ও আধা সেনা নামিয়ে এবং কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্যের বিজেপি সরকার। ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও দিন দিন আকাশছোঁয়া হয়ে উঠেছে। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পা রাখার পরেই দফায়-দফায় বৈঠক করে চলেছেন তিনি।

মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পা রাখার পরেই তাঁকে চিঠি দিয়েছেন অলিম্পিকে পদকজয়ী মীরাবাই চানু, পদ্মশ্রীপ্রাপ্ত ভারোত্তলনকারী কুঞ্জরানী দেবী, জাতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভেম ভেম দেবী এবং বক্সার এল সারিতা দেবী-সহ ১১ ক্রীড়াবিদ। অবিলম্বে রাজ্যে শান্তি ফেরানো, ২ নম্বর জাতীয় সড়ক অবরোধমুক্ত করা-সহ আট দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, ‘রাজ্যে শান্তি না ফিরলে পদক ও পদ্মশ্রী-সহ বিভিন্ন খেতাব ফিরিয়ে দেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ