আয়কর ফাঁকিতে দোষী সাব্যস্ত মহম্মদ ইউনূস, দিতে হবে ১২ কোটি টাকা জরিমানা

বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়কর ফাঁকিতে দোষী সাব্যস্ত অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। তাঁকে ১২ কোটি টাকা আয়কর দিতে হবে। মহম্মদ ইউনূসের নামে তৈরি হওয়া তিনটি ট্রাস্টে দান করা অর্থের প্রেক্ষিতে আয়কর আরোপ হয়েছিল। আয়কর কর্তৃপক্ষের সেই নোটিসের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁর পৃথক তিনটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়ায় মহম্মদ ইউনূসকে ১২ কোটি টাকার বেশি আয়কর দিতে হবে।

বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে এদিন আদালতে ড. ইউনূসের হয়ে সওয়াল করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ। অন্যদিকে সরকারপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল ফারজানা রহমান। ড. ইউনূসের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি পাওয়ার পর আপিল করা কিংবা দানের বিপরীতে আরোপিত কর পরিশোধ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট এবং ইউনূস সেন্টার ট্রাস্টএই তিন ট্রাস্টে ড. ইউনূস দান করেন। তিনটি ট্রাস্টে তাঁর দান করা অর্থের পরিমাণ ৭৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা। বাংলাদেশের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ২০১১১২, ২০১২১৩ এবং ২০১৩১৪ অর্থবর্ষের জন্য ওই অর্থের ওপর দানকরহিসেবে ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা আরোপ করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইউনূস।

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়