সংসদে চ্যাট জিপিটির লেখা ভাষণ পড়ে চমকে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার টুল চ্যাট জিপিটি (ChatGPT) ব্যবহার করে তিনি ভাষণটি প্রস্তুত করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে চ্যাট জিপিটির লেখা ভাষণ পড়ে সবাইকে চমকে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (Danish Prime Minister Mette Frederiksen)। কৃত্রিম বুদ্ধিমত্তার টুল চ্যাট জিপিটি (ChatGPT) ব্যবহার করে তিনি ভাষণটি প্রস্তুত করেন। বুধবার সেই ভাষণ পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং ঝুঁকির কথা তুলে ধরার চেষ্টা করেন।

ডেনমার্কের সংসদে গ্রীষ্মকালীন ছুটি পড়তে চলেছে। নিয়ম অনুযায়ী তার আগে সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণ শেষে তিনি বলেন, ‘আমি যে ভাষণ পড়লাম তা না আমার লেখা, না অন্য কেউ লিখে দিয়েছে।’ প্রধানমন্ত্রীর এই কথা শুনে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছিলেন পার্লামেন্টের অন্যান্য সদস্যরা। সাংসদদের কৌতুহল নিরসনে পরক্ষণেই তিনি জানান, এটি চ্যাট জিপিটি (ChatGPT) লিখে দিয়েছে। চ্যাট জিপিটি আকর্ষণীয় এবং ভয়ঙ্কর উভয় কাজ করতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি। চ্যাটজিপিটির সাহায্যে তৈরি করা ফ্রেডরিকসেনের ভাষণের খসড়াতে ছিল, ‘গত সংসদীয় বছরে একটি বিস্তৃত সরকার পরিচালনা করা একটি সম্মান এবং চ্যালেঞ্জের ছিল।’

উল্লেখ্য কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি (ChatGPT) গত বছরের শেষের দিকে বাজারে আসে। এটি প্রবন্ধ, কবিতা এবং কথোপকথন তৈরি করতে সক্ষম।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী