সন্দেশ জিঙ্ঘানকে দ্বিতীয় বছরের জন্য রেখে দিল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী আইএসএল শুরু হতে এখনও বাকি বেশ কয়েক মাস। তাই আইএসএলকে ঘিরে দলগুলির দল গোছানোর পালা এখন প্রায় শেষের মুখে। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি তাঁদের দলে ডিফেন্সকে মজবুত করতে দ্বিতীয়বারের জন্য দলে রেখে দিচ্ছে ভারতীয় দলের অন্যতম ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে। বৃহস্পতিবার সেই খবর বেঙ্গালুরু এফসি-র ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হয়েছে। সন্দেশকে দলে রাখতে পেরে স্বভাবতই খুশি দুই পক্ষই। তবে প্রবীর দাস দল ছাড়াতে দক্ষিণের দলটি একটু হলেও সমস্যায় পড়বে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অন্য দিকে মুম্বই সিটি এফসির অন্যতম খেলোয়াড় জাহু নিশ্চিত হয়ে গিয়েছেন ওড়িশা এফসিতে। কেননা অনেক চেষ্টা করেও জাহুকে দলে রাখতে ব্যর্থ হলেন কর্তারা।

কেননা ওড়িশার বর্তমান কোচ লোবেরার সঙ্গে জাহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই ওড়িশা এফসি জাহুকে ঘরে তুলে নিয়েছে। জাহু দলে যোগ দেওয়াতে ওড়িশা দলের শক্তি যে অনেকটাই বেড়ে গেল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কেননা গত আইএসএল-ও জাহু মুম্বই সিটি এফসির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও জানতে পড়ুন: মেসিকে বিদায় জানানোর শিলমোহর দিয়ে দিল পিএসজি

জাহুর মতো ওড়িশার দিকে প্রায় ঝুলেই আছেন মুর্তাজা ফল। তবে ইমামি ইস্টবেঙ্গলের অফার থাকায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ডিফেন্ডারটি। একই অবস্থা হীরা মণ্ডলের ক্ষেত্রেও।

তবে গত আইএসএল-এ ইমামি ইস্টবেঙ্গলের ডিফেন্সে নজর কেড়েছিলেন জেরি। সূত্রের খবর, এবার সেই জেরিকেই ছেড়ে দিতে চলেছে ইমামি কর্তৃপক্ষ। তবে জেরিকে ছাড়া অন্যতম ভুল হবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এখন দেখার শেষ পর্যন্ত জেরি লাল হলুদ শিবিরেই থাকেন, নাকি পাড়ি জমান অন্য কোথাও।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক