চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে তাপপ্রবাহের সর্তকতা জারি, কোথাও কোথাও হবে হালকা বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৬-৭ জুন তাপপ্রবাহের সম্ভাবনা আছে। দিনেরবেলা দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলার পরামর্শ। প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না।বাড়িতে থাকুন সুস্থ থাকুন।অস্বস্তিতে কাটবে আবহাওয়া?  নাকি বর্ষা আসছে? শনিবার এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) ডিউটি অফিসার বৃন্দাবন চন্দ্র সাধুখা বলেন, আগামী দুদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা মেদিনীপুরে ,হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এইসব এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে, আগামী দু – থেকে তিন দিনের মধ্যে। তবে মালদা, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া ও বাঁকুড়াতে তপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তিনি বলেন, দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলাই যেমন বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ এই সকল জেলায় দুদিনের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার পাশাপাশি তাপপ্রবাহের সর্তকতা দিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গের দার্জিলিং কালিম্পং এ আগামী দু দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনের মধ্যে আলিপুরদুয়ার – এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪-৫ দিনের মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই । কলকাতার(kolkata) সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০- এর গণ্ডি ছুই ছুই। তবে এই তাপপ্রবাহ কাটিয়ে কবে আমাদের রাজ্যে বর্ষা ঢুকবে তা এখনই বলা অসম্ভব বলে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা মনে করছেন।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ