দেনার দায়ে কুয়ালালামপুরে বাজেয়াপ্ত পাকিস্তানি বিমান ফিরল ইসলামাবাদে

মালয়েশিয়া আদালতের নির্দেশে কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয় পিআইএ'র বিমানটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অবশেষে পাঁচদিন পরে কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি ইসলামাবাদে পৌঁছেছে। মালয়েশিয়ার আদালত পূর্বতন নির্দেশ প্রত্যাহার করার পরেই বাজেয়াপ্ত বিমানটি শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা হয়ে ইসলামাবাদে পৌঁছায়।

ইজারা সংস্থার পাওনা ৪৫ লক্ষ ডলার পরিশোধ না করায় মালয়েশিয়ার এক আদালত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে গত মঙ্গলবার কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করার সময়ে বিমানটিতে শতাধিক যাত্রী ও বিমান কর্মী ছিলেন। ওই যাত্রীদের অন্য একটি বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। দেনা পরিশোধ করতে না পারার দায়ে বিদেশের মাটিতেবিমান বাজেয়াপ্তের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়ে পাকিস্তান সরকার। মঙ্গলবার যে বিমানটিকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই বিমানটিকে ২০২১ সালেও একই কারণে বাজেয়াপ্ত করা হয়েছিল। তখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, বকেয়া পাওনা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে।

কিন্তু দুই বছর কেটে গেলেও বকেয়া ৪৫ লক্ষ ডলার না মেটানোয় মালয়েশিয়া আদালতে ফের মামলা রুজু করে বিমান ইজারা দেওয়া সংস্থা। যার জেরেই ফের একবার বিমানটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত বিমান ছাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা। রবিবার পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানিয়েছেন, গত শুক্রবার মালয়েশিয়া আদালত আগের সিদ্ধান্ত বাতিল করে দেয়। তার পরেই শনিবার বাজেয়াপ্ত বিমানটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ইসলামাবাদে ফিরে আসে।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী