জন্মদিনে প্রিয় পোষ্যকে ১৬ লক্ষ টাকার ‘পেট হাউস’ উপহার মালিকের

প্রিয় পোষ্যের জন্মদিনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন মালিক ব্রেন্ট রিভেরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রিয় পোষ্যের জন্মদিন অনেকেই ঘটা করে পালন করেন। মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে প্রিয় পোষ্যর জন্মদিনে মেতে ওঠার কথা আকছারই শোনা যায়। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে গেলেন ব্রেন্ট রিভেরা। প্রিয় পোষ্য চার্লি’র জন্মদিনে ২০ হাজার ডলার খরচ করে বানিয়ে ফেললেন এক পেট হাউস। আর বন্ধু-বান্ধবদের সঙ্গে খুনসুঁটি করার মতো নিরাপদ আস্তানা পেয়ে বেজায় খুশি চার্লিও। প্রিয় পোষ্যর জন্য ব্রেন্টের এমন উদ্যোগ নেটমাধ্যমে ঝড় তুলেছে। চার্লির জন্য তাঁর মালিক ব্রেন্টের পেট হাউস বানানোর কাহিনী ইতিমধ্যেই ৭৩ লক্ষ মানুষ দেখেছেন।

ভিডিও’র শুরুতেই দেখা গিয়েছে, গাড়িতে বসে রয়েছেন ব্রেন্ট। আর তার পাশে প্রিয় পোষ্য চার্লি। কীভাবে চার্লি আসার পরে তার জীবন বদলে গিয়েছে, সেই গল্প শোনাচ্ছেন ‘প্রভু’ ব্রেন্ট। এক ফালিফাঁকা জমিতে আলাদাভাবে চার পেয়ে চার্লির জন্য একটি স্থায়ী আচ্ছাদন তৈরির প্রস্তাবটা ব্রেন্টকে দিয়েছিলেন তাঁর এক বন্ধু। আর সেই প্রস্তাব মনে ধরেছিল। ব্যস! সঙ্গে সঙ্গেই কাঠ-সহ আন্যান্য সরঞ্জাম কিনে দুজনে মিলেই শুরু করে দিলেন পেট হাউস বানানোর কাজ। সেই বাড়িতে যেমন চার্লির পছন্দের রং করা হয়েছে, তেমনই আলো লাগানো হয়েছে।

নিজের নয়া বাড়িতেই অন্যান্য কুকুরদের সঙ্গে নিজের জন্মদিন দারুণ আনন্দ করে কাটিয়েছে চার্লি। নিজেদের মধ্যে দুষ্টুমিতেও মেতে উঠেছিল। এমনকি চার্লির জন্মদিনে অন্যান্য অতিথি সারমেয়দের মনোরঞ্জনের জন্য বিশেষ কৌতুক শিল্পীকেও ভাড়া করেছিলেন ব্রান্ট। সাধে কী আর বলে, মানুষের খেয়াল বোঝা ভগবানেরও অসাধ্য!

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী