বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিউ বারাকপুর থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : ” আজ বাচাঁও সবুজ, ঘোচাও হিংসার রেশ। মনের সবুজ বাচঁলে তবেই বাচঁবে এ পরিবেশ।” ৫ জুন পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাচাঁনোর অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।দূষন মুক্ত সবুজ পৃথিবী গড়তে গাছ লাগান, প্রাণ বাঁচান। তোমার চারপাশের পরিবেশকে পরিষ্কার ও সবুজ করে তোলো, গাছ লাগাও পরিবেশ বাচাঁও। শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ বারাকপুর থানার(NewBarrackpore P.S.) উদ্যোগে সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় শহরাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে উদ্যানে এবং বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

নিউ বারাকপুর থানার ওসি(OC) বিজয় কুমার ঘোষের নেতৃত্বে থানার পুলিশ বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের লেনিনগড় ডি ব্লকে সংঘ প্রাঙ্গণে, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের উদ্যান সহ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নানাবিধ ফুল ফলের গাছ রোপন করেন।নিউ বারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ জানান, নতুন প্রজন্মের কাছে বার্তা পৃথিবীকে সবুজে ভরিয়ে তোলো। আগামী প্রজন্মের কাছে অঙ্গীকার।শহরাঞ্চলে এবং বিলকান্দা(Bilkanda) ১ ও ২নং গ্রাম পঞ্চায়েত অঞ্চলে প্রায় ৫০-৬০ টি চারাগাছ(আম, জাম, লিচু, পেপে, আতা, কাঠবাদাম, অশ্বথ, মেহগনি) রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর, বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস সহ থানার পুলিশ আধিকারিকরা। চারাগাছ রোপন করে জল দেওয়া হয় সর্বত্র শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন