রুজিরাকে গ্রেফতার করলেও মাথা নত করব না, হুঙ্কার অভিষেকের

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘পারলে আমায় গ্রেফতার করুন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দিল্লির কাছে কখনই মাথানত নয়। আমার স্ত্রীকে গ্রেফতার করলেও মাথানত করব না। আমার গলা কেটে দিলেও মাথানত করব না। ধমকে-চমকে তৃণমূল কংগ্রেসকে লড়াইয়ের রাস্তা থেকে হঠানো যাবে না। ইডি-সিবিআইকে দেখিয়ে লাভ হবে না।’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘পারলে আমায় গ্রেফতার করুন।’

এদিন সকালেই বিদেশ যাওয়ার সময়ে দমদম বিমানবন্দরে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আর তার ঘন্টাখানেকের মধ্যেই রুজিরাকে তলব করে ইডি। আগামী ৮ জুন সকাল এগারোটায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। অভিষেক-পত্নীকে বাধা দেওয়া নিয়ে এদিন বিকেলেই সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘন্টার মধ্যে এ নিয়ে মুখ খোলেন অভিষেকও।

রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নবজোয়ারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে ঘাবড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপি। তাই ইডি-সিবিআইকে লেলিয়ে দিচ্ছে। মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে। চরিত্রহনন করা হচ্ছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। গায়ের জোরে যা খুশি তাই করে চলেছে। রুজিরার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ থাকলে প্রমাণ করুন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। তিন বছরে তো বেশ কয়েকবার আমাকে তলব করা হয়েছে।’ ইডির নির্দেশ মেনে আগামী ৮ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন বলেও জানান অভিষেক। পাশাপাশি  নারদাকাণ্ডে ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যাওয়া সত্বেও কেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা