দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করায় ৭ জনকে জরিমানা, স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে বর্ণবাদী আক্রণ করায় ৭ জনকে জরিমানা ও স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ। মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া—লা লিগার মরসুম চলাকালীন পাঁচবার প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

গত ২১ মে স্পেনের ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিল ফুটবলারের উপর এই আক্রমণের প্রতিবাদে ব্রাজিলজুড়ে শুরু হয় বিক্ষোভ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ আরও অনেকে ভিনির পাশে দাঁড়ান।

অবশেষে চাপে পড়ে স্পেন কর্তৃপক্ষ ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী ঘৃণা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে আর গত মে মাসে ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করা ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে চিহ্নিত করে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় ক্রীড়া পরিষদ। দোষীদের পাঁচ হাজার ইউরো জরিমানা ও এক বছর স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এই শাস্তি কার্যকর করতে স্পেন সরকারের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি গত জানুয়ারি মাসে ভিনিসিয়ুসের সঙ্গে আরেকটি বর্ণবাদী আচরণের ঘটনার তদন্তে নেমে ৪ জনকে আটক করে স্প্যানিশ পুলিশ। ওই ৪ জনকে ৬০,০০১ ইউরো জরিমানা ও ২ বছর স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ