নিহত সিআরপিএফ জওয়ানের কফিন বন্দি দেহ পৌঁছল বাঁকুড়ার বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি,ইন্দাস: ট্রেন দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের(Kushmuri Village) সিআরপিএফ জওয়ান নিখিল ধাড়া। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও মিলছিল না তাঁকে। অবশেষে গতকাল সি আর পিএফ এর হস্তক্ষেপে তাঁর দেহ মেলে। আজ মৃত নিখিল ধাড়ার কফিনবন্দী দেহ সি আর পি এফ জওয়ানদের কাঁধে চড়ে ফেরে ইন্দাসের কুশমুড়ি গ্রামে। চোখের জলে নিহত জওয়ানকে শেষ বিদায় জানায় এলাকার হাজার হাজার মানুষ।

সম্প্রতি রাজগীরে প্রশিক্ষণ নিতে যান ছত্তিশগড়ে(Chattirishgar) সি আর পি এফে কর্মরত বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের নিখিল ধাড়া(Nikhil Dhara)। প্রশিক্ষণ নিয়ে রাজগীর থেকে খড়্গপুরে এসে গত ২ জুন নিজের কর্মস্থলে যাওয়ার উদ্যেশ্যে করমণ্ডল  এক্সপ্রেসে চেপে বসেন নিখিল। তারপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর থেকে আর নিখিলের কোনো খোঁজ মিলছিল না। বহু চেষ্টা করেও তাঁর সাথে যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার। গতকাল গ্রামের একদল বাসিন্দা নিখিলের খোঁজে বালেশ্বরে যান। সেখানে প্রশাসনের সহযোগিতায় নিখিলের সঙ্গে থাকা ব্যাগ ও তার ভিতরে থাকা পরিচয়পত্র মিললেও নিখিলের খোঁজ মিলছিল না।

অবশেষে সি আর পিএফ(CRPF) এর তরফেও শুরু হয় সন্ধান। শেষে ওড়িশার একটি হাসপাতালে নিখিলের মৃতদেহের খোঁজ মেলে। এরপরই তাঁর দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সি আর পিএফ। আজ দুপুরে সি আর পি এফ এর গাড়িতে করে জওয়ানরা কুশমুড়ি গ্রামে নিহত জওয়ানের দেহ নিয়ে পৌঁছায়। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন এলাকার কয়েক হাজার মানুষ। কুশমুড়ি গ্রামেত অদূরেই গান স্যালুটের মধ্যে দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে ভারত মাতার বীর সন্তানকে ইহোলোক থেকে পরলোকে বিদায় জানালো পরিবারের সদস্য, আত্মীয় স্বজন থেকে গ্রামবাসী সকলেই।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি