বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দল থেকে বাদ রশিদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের প্রথমেই হবে টেস্ট ম্যাচ। শুধু টেস্ট ম্যাচই নয়, বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি সিরিও খেলবে আফগানরা। সেই টেস্টে আফগানিস্তান দলে সুযোগ পাননি অভিজ্ঞ ক্রিকেটার ও দলনায়ক রশিদ খান। রশিদের জায়গায় আফগান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন হাসমাতউল্লাহ শহিদি।

কি কারণে রশিদ খানকে প্রথম টেস্টে সুযোগ দেওয়া হয়নি, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে টানা ক্রিকেট খেলে যাচ্ছেন আফগান অধিনায়ক। আইপিএল-এ টানা ম্যাচ খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। সেই সময়ই চোট পা্ন। এবং তা সারিয়ে ফের মাঠে ফিরেও আসেন।

এরপর আইপিস শেষ করে দেশের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামেন তিনি। কিন্তু তৃতীয় টেস্টে চলার সময়ই ফের চোটের কবলে পড়েন এই আফগান ক্রিকেটার। তার ফলেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও জানতে পড়ুন: রিয়ালকে পিছনে ফেলে বিশ্বের দামি ক্লাবের স্বীকৃতি আদায় ম্যান সিটির

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান একটিই মাত্র টেস্ট ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা ন্যাশানাল স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ টেস্টে ম্যাচে আফগানদের বিরুদ্ধে  জয়ের স্বাদ পায়নি। এবার আফগানদের হারাতে পারলে তা হবে লিটন দাসদের কাছে একটি বিশেষ মুহূর্ত।

ঘোষিত আফগান দল :  হাসমতউল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজরাউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

এবং অতিরিক্ত তালিকায় রয়েছেন, নূর আলি, জিয়া আকবর, আজমত আমরজাই, সায়েদ শিরজাদ।

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ! কী জানালেন যুগল?

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে