মুর্তাজা ফলকে দলে নিয়ে ডিফেন্সকে শক্তিশালী করল ওড়িশা এফসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী আইএসএল-এ নিজেদের দলকে ক্রমশ শক্তিশালী করছে ওড়িশা এফসি। জাহুর পর মুম্বই সিটি এফসির ডিফেন্সের অন্যতম ভরসা মুর্তাজা ফলকে দলে নিয়ে ডিফেন্সকে আরও শক্তিশালী করে নিলেন ওড়িশার কোচ লোবেরা।

লোবেরাকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পরই ওড়িশা এফসি আইএসএল-এর হাইভোল্টেজ খেলোয়াড়দের দলে নেওয়ার ব্যাপারে টার্গেট করে। লোবেরার পছন্দ অনুযায়ী জাহু ও মুর্তাজাকেও দলে নেন কর্তারা। দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল এই দুই খেলোয়াড়কে নিয়ে। জাহু আগেই স্বাক্ষর করলেও মুর্তাজাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন আগামী মরশুমে তিনি ওড়িশা এফসির হয়েই পাকাপাকিভাবে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

আরও জানতে পড়ুন : ভারতের বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল অজিরা

এই দুই অভিজ্ঞ খেলোয়াড় দলে যোগ দেওয়ায় ওড়িশার দলটি অনেক শক্তিশালী হল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এদিকে ইমামি ইস্টবেঙ্গল সূত্রে খবর, তাঁদের পছন্দের আরও দুই ফুটবলার হরমনজিৎ সিং খাবড়া ও মন্দার রাও দেশাইয়ের কাছে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছেন কর্তারা। এই দুই অভিজ্ঞ খেলোয়াড়াও প্রায় নিশ্চিত লাল-হলুদ ব্রিগেডে।

উল্লেখ্য, খাবড়া লাল-হলুদ জার্সি গায়ে আগে খেললেও, মন্দার রাও দেশাই এবারই প্রথম লাল-হলুদ জার্সি গায়ে চড়াবেন। তবে এতসবের মাঝেও কর্তারা সন্ধানে রয়েছেন এশিয়া কোটায় একজন বিদেশিকে দলে নিতে। তবে পুরো বিষয়টি কোচের ওপর ছেড়ে দিয়েছেন তাঁরা। কেননা আগে বেশ কয়েকবার নিজেরা পছন্দমতো বিদেশি এনে ডুবতে হয়েছে লাল-হলুদকে। কাজেই এবার আর তাঁরা ঝুকি নিতে নারাজ।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?