চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন কোহলিরা, ঘোর সমস্যায় পাকিস্তান

দীর্ঘ ২৯ বছর পর আইসিসি-র কোনও ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৯ বছর পর আইসিসি-র কোনও ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক হিসেবে দেখা যাবে ইমরান খানের দেশকে। গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই কথা জানানোর পর থেকেই খুশির হাওয়া বইছিল পাকিস্তানজুড়ে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না।

কারণ, পাকভূমিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন ভারতীয় দল। কোহলিদের খেলা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি খতিয়ে দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

তিনি জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রক আগেই জানিয়েছিল যে এই ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে অতীতে বহুদেশ সফর বাতিল করেছে। ক্রিকেটারদের ওপর হামলাও হয়েছে। তাই ওখানকার নিরাপত্তাই হল সবথেকে বড় চিন্তার কারণ। ফলে সেই সময় সমস্ত দিক খতিয়ে দেখেই খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন